ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বুধবার (৩০ এপ্রিল) ভোরে অন্ধ্রপ্রদেশের সিংহচলম মন্দিরের নবনির্মিত একটি প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে।এনডিটিভির খবরে বলা হয়, বুধবার ভোরে সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসবম উৎসবের সময় ২০ ফুট দীর্ঘ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে ভক্তদের মধ্যে ৮ জন মারা গেছেন। মন্দিরটিতে বার্ষিক চন্দনোৎসবম উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে।দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থলে যান। তিনি জানান, গত রাতে প্রবল বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে গিয়েছিল। ভক্তদের চাপের কারণে দেয়ালটি ধসে পড়ে।এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি দেয়াল ধসে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।জানা গেছে, টিকিটের বিনিময়ে মন্দিরে এই বিশেষ দর্শনের সুযোগ পাচ্ছিলেন ভক্তরা। ৩০০ টাকা দিয়ে তারা দেবতা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।প্রতিবছর চন্দনোৎসবের সময় দেবতা শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী তার আসল রূপে (নিজারোপা) ভক্তদের কাছে প্রকাশিত হন।সাধারণত সারা বছর ধরে প্রতিমাটি ঢেকে রাখা হয় চন্দনের প্রলেপ দিয়ে। বছরে একবার চন্দনের প্রলেপ সরিয়ে নৃসিংহ স্বামীকে ভক্তদের কাছে তার আসল রূপ দেখানো হয়। এই বিশেষ মুহূর্ত হাজার হাজার ভক্তের কাছে অত্যন্ত শুভ এবং মঙ্গল বলে বিবেচিত হয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত মন্দিরে জড়ো হয়েছিলেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড

আদালত অবমাননা করায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল Read more

গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!
গাজীপুরে মহাসড়কের পাশে চোরাই তেলের দোকান, অভিযোগের তীরে প্রশাসন!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে একাধিক চোরাই জ্বালানি তেলের দোকান। প্রতিদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের Read more

আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক
আমুর ব্যক্তিগত কর্মকর্তা শাওন ঢাকায় আটক

কারাবন্ধী সাবেক মন্ত্রী ঝালকাঠি ২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ব্যক্তিগত কর্মকর্তা আরিফুল ইসলাম শাওন ওরফে পিএস শাওনকে ঢাকার একটি Read more

শীত উপেক্ষা করে কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা
শীত উপেক্ষা করে কিশোরগঞ্জের হাওরে বোরো আবাদে ব্যস্ত কৃষকেরা

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। বিস্তীর্ণ হাওরের Read more

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঝালকাঠি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে প্ল্যাকার্ড হাতে দুই হাজার গাছ কাটার সিদ্ধান্তের Read more

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন