রাজবাড়ীর কালুখালীতে আসলাম প্রামাণিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।এর আগে, মঙ্গলবার (১০ জুন) সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন আসলাম।তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রমাণিক ওরফে পেনু প্রামাণিকের ছেলে। তার এসএসসি পরীক্ষার্থী এক মেয়ে ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে।আসলাম প্রামাণিকের ভাতিজা আজগর আলী জানান, আসলাম প্রামাণিক আগে একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কাজ করতেন। ৬ মাস আগে তিনি ইটভাটার চাকরি ছেড়ে কিস্তিতে ৩ লাখ টাকা দিয়ে একটু নতুন ইজিবাইক কিনে চালানো শুরু করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন। দুপুর ১২টার দিকে তার স্ত্রীর সাথে ফোনে স্বাভাবিকভাবেই কথাবার্তা হয়। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ফোনে ফোন দেয়া হয়। তবে অসংখ্যবার ফোন দেয়া হলেও ফোন রিসিভ হয়নি। রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নম্বরে ফোন ঢুকেছিল, তবে রিসিভ হয়নি। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।আজগর আরোও বলেন, মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানা, হাইওয়ে থানা ও কালুখালী থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও চাচার কোন সন্ধান পাইনি। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কালুখালীর চাঁদপুর ব্রিজের নিচে লাশ পাওয়ার খবর পেয়ে এসে আমার চাচার লাশ শনাক্ত করি। তবে তার ইজিবাইকটি পাওয়া যায়নি।রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর ব্রিজের নিচে চন্দনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ব্যস্ত উপজেলা সাতকানিয়া। এখানে দিন দিন বাণিজ্যিক ও সেবামূলক ব্যবসা বাড়ছে। বাজারগুলোয় এখন চোখে পড়ে অসংখ্য সাইনবোর্ড—‘মডার্ণ ডেন্টাল Read more

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি
বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহষ্পতিবার রাতে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বিস্তারিত Read more

সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী
সোরোকা হাসপাতালে ইরানের হামলা অপরাধের সামিল: ইসরাইলি মন্ত্রী

সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে "ইচ্ছাকৃত" ও "অপরাধ" হিসেবে আখ্যা দিয়েছেন ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী।শারেন হাসকেল এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেছেন, যেটি আঘাতপ্রাপ্ত Read more

আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে!
আলোনসোর চাকরি বাঁচাতে মরিয়া ছিলেন এমবাপে!

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে জাবি আলোনসোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছিল। Read more

ভিডিও ভাইরাল: হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা
ভিডিও ভাইরাল: হেলিকপ্টারের রশিতে ঝুলে প্রাণে বাঁচলেন নেপালের মন্ত্রীরা

নেপালে তরুণ প্রজন্মের সরকারবিরোধী সহিংস আন্দোলনের সময় দেশটির একাধিক মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীকে উত্তেজিত জনতার মারধরের বেশ কিছু ভিডিও সামাজিক Read more

বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগের সাথে জড়িত বলে পুলিশে ধরিয়ে দিয়ে বন্ধুর প্রেমিকাকে (২২) ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন