ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও বাংলাদেশের স্বাধীনতার অবমাননা বলে উল্লেখ করেছেন।নাছির উদ্দীন নাছির লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়েই প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। অথচ সেই পবিত্র মাটিতে আজ ছাত্রশিবির রাজাকার নিজামী, মুজাহিদ, গোলাম আযমসহ মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা ও আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি প্রদর্শন করে জাতিকে অপমান করেছে।”তিনি ইসলামি ছাত্রশিবিরকে ‘একাত্তরের ঘৃণ্য ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরী’ হিসেবে উল্লেখ করে বলেন, অতীতে তারা একজন আল-বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল এবং তাদের দলীয় প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছে।ছাত্রদলের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেছেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর ও প্রশাসন ছাত্রশিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের সম্মতি ও পৃষ্ঠপোষকতায় এই জঘন্য আয়োজন সম্ভব হয়েছে। এর মাধ্যমে তারা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে।’নাছির উদ্দীন আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেকোনো কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি প্রয়োজন হয়। বিষয়বস্তু পর্যালোচনা করেই অনুমতি দেওয়া হয়। তাই প্রক্টরের সম্মতি ছাড়া টিএসসির মতো কেন্দ্রীয় স্থানে এ আয়োজন সম্ভব নয়। আজকের ঘটনায় প্রক্টরের জবাবদিহি অপরিহার্য।’তিনি অতীতে ঘটে যাওয়া তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছা, এবং বিভিন্ন সহিংস ঘটনার উদাহরণ টেনে বলেন, ‘এইসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনগুলোর প্রতি নীরব পৃষ্ঠপোষকতা বিদ্যমান। এতে শিক্ষার্থীরা হতাশ ও বিক্ষুব্ধ।’নাছির উদ্দীনের লিখেন, শিবিরের এই কার্যকলাপ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার ঘৃণ্য অপচেষ্টা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও এনসিএল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ
আবারও এনসিএল চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

আবারও জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। গতবারের মতো এবারও শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। ফাইনালে খুলনা Read more

দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে
দুর্গম চরেই থ্যাকি, বর্ষা মৌসুমে হামারগুলার সেই কষ্ট বাহে

কি কমু বাহে! বর্ষা মৌসুমে ধরলা-বারোমাসিয়া নদীতে পানি বেড়ে যাওয়ায় হামার দুঃখের শ্যাষ নেই। আজ থেকে ১৫/২০ দিন থেকে হামারগুলার Read more

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ Read more

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে রাজনীতিতে স্বস্তি ফিরেছে: আমীর খসরু

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সবার মধ্যেই স্বস্তি ফিরেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মতপার্থক্য থাকবেই Read more

মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের
মুখে কালো কাপড় বেঁধে কিশোরগঞ্জে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ খুঁজছে মিছিলকারীদের

আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ কিশোরগঞ্জ Read more

পে স্কেল নিয়ে দুঃসংবাদ, চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা
পে স্কেল নিয়ে দুঃসংবাদ, চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা

আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন