রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের পুরাতন বিএস কোয়ার্টারের সামনের রাস্তাটিতে দীর্ঘ দিন যাবত ময়লার স্তূপ পড়ে থাকলেও তা পরিষ্কারের কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।গত মঙ্গলবার (৫ আগস্ট) সময়ের কণ্ঠস্বর – ‘তারাগঞ্জে রাস্তার উপরে আবর্জনার স্তূপ, পথচারীদের দুর্ভোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর নজরে আসে কর্তৃপক্ষের।রবিবার (১৭ আগস্ট) রাস্তার ওপরের ময়লার স্তূপটি পরিষ্কার শুরু করেন তারাগঞ্জ হাট ইজারাদার কর্তৃপক্ষ।সরেজমিনে রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার সময় তারাগঞ্জ বাজারের গরুহাটি সংলগ্ন পুরাতন বিএস কোয়ার্টারের রাস্তার পাশে গিয়ে দেখা যায়, ভেকু গাড়ী দিয়ে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ময়লাগুলো তোলা হচ্ছে একটি মাহিন্দ্রা ট্রলিতে। সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলা হবে।তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, ‘দীর্ঘ দিন যাবত আমরা নাকমুখ চেপে ধরে এ রাস্তাটি দিয়ে চলাচল করেছি। এখন আর তা করা লাগবে না। একটি আরামেই রাস্তাটি দিয়ে চলাচল করা যাবে।’তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম সরকার বলেন, ‘বেশ ভালো হয়েছে। এখন আমাদের বিদ্যালয়ে যেতে আর দূর্গন্ধের কষ্ট পেতে হবে না।’এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার উদ্দেশ্য কী ছিল
পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার, নির্দেশনার  উদ্দেশ্য কী ছিল

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির মনবসম্পদ বিভাগ থেকে জারি করা অভ্যন্তরীণ এক নির্দেশনায় পুরুষ ও নারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট ‘ড্রেসকোড’ বা পোশাকের ধরন Read more

মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী
মালয়েশিয়ায় পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে Read more

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে রাজি সিরিয়ার প্রেসিডেন্ট

দখলদার ইসরায়েলের সঙ্গে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক গড়তে রাজি আছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। বুধবার (১৪ মে) সৌদি থেকে কাতার Read more

ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা
ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি Read more

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ Read more

ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে ব্রিটেনের ক্ষমতাসীন দলের ভোটগ্রহণ
ইসরায়েলকে গণহত্যায় অভিযুক্ত করতে ব্রিটেনের ক্ষমতাসীন দলের ভোটগ্রহণ

ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করতে সদস্যদের ভোটগ্রহণ শুরু করেছে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি। লিভারপুলে পার্টির বার্ষিক সম্মেলনে ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন