ফ্যাসিস্টের দোসর ও পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদী চক্রের সহায়তায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছিল।তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট তাদের সহযোগী ও বুদ্ধিজীবীদের ইন্ধনে কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উসকে দেওয়ার চেষ্টা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা নজরদারি ও পূজা উদ্‌যাপন কমিটির সহযোগিতায় এই চক্রান্ত ব্যর্থ হয়েছে।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার আরেকটি চেষ্টা হয়েছিল। তবে মেডিকেল পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।তিনি বলেন, খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা
শেকৃবিতে বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা, সেশনজটের শঙ্কায় শিক্ষার্থীরা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) লেভেল ২ সেমিস্টার ১-এর শিক্ষার্থীদের পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়ায় তাদের মধ্যে সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে।গত ১০ Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে জরিমানা

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

হঠাৎ বিমান চালানো শিখছেন কেন কার্তিক আরিয়ান
হঠাৎ বিমান চালানো শিখছেন কেন কার্তিক আরিয়ান

বলিউডের তরুণ দর্শকপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান নতুন সিনেমার প্রস্তুতিতে বাস্তবিকভাবেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। অভিনয় থেকে বিরতি নয়, বরং আসন্ন Read more

গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ
গাজায় নৃশংসতার প্রতিবাদে মরক্কোতে ব্যাপক বিক্ষোভ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। প্রায় ১৮ মাস Read more

এনসিএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)
এনসিএল টি-টোয়েন্টির ফাইনালসহ টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর)

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনাল আজ রোববার (১২ অক্টোবর), মুখোমুখি খুলনা ও রংপুর বিভাগ। লাহোরে শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন