রাজধানীর ভাটারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে রাকিব হাসান (২৪) নামে এক যুবককে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহকর্মী শাকিল ও সহযোগী মাসুদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বজনরা।নিহত রাকিব হাসান পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমণীমোহন গ্রামে। বাবার নাম মো. সোহরাওয়ার্দী। বর্তমানে তিনি ভাটারার জোয়ারসাহারা এলাকার একটি মেসে বসবাস করতেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাকিব তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।একপর্যায়ে রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা জানালে শাকিল ও তার সহযোগী মাসুদ ক্ষিপ্ত হয়ে কাঠের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এসআই সুমন বিশ্বাস আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত
সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত

ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় Read more

গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত
গাজায় ঈদের আগের দিন ইসরায়েলের হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত

আজ শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে মধ্যপ্রাচ্যে। তার আগের দিন, অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় Read more

নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল
নাটকীয় জয়ে শিরোপার আরও কাছে লিভারপুল

এক গোলের লিড নিয়ে নিশ্চিত জয়ের পথেই ছিল লিভারপুল।তবে ম্যাচের ৮৭ তম মিনিটে আত্মঘাতী গোল হজম করে  বসে ওয়েস্টহ্যাম বিপক্ষে Read more

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং পর্যটন এলাকায় দাদীর সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন