পবিত্র ঈদুল আজহার আগে ৫ জুন এবং পরে ১১ ও ১২ জুন নতুন সময়সূচিতে চলবে ব্যাংকের চেক ক্লিয়ারিং হাউজ। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়, ঈদের আগের ৫ জুন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়া, টঙ্গি, ভালুকা এবং চট্টগ্রামের শিল্প এলাকাগুলোতে ব্যাংকের নির্দিষ্ট শাখা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন চালু রাখবে। বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এ ছাড়া ১১ জুন ও ১২ জুন সরকারি ছুটির মধ্যেও রফতানি ও আমদানি কার্যক্রম, বিশেষ করে পোশাক ও ওষুধ শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বাণিজ্যিক এলাকার অনুমোদিত ডিলার শাখা খোলা থাকবে।এ তিনদিন নতুন সময়সূচিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ বা ব্যাচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) কার্যক্রম পরিচালিত হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫, ১১ ও ১২ জুন বিএসিএইচের (বিএসিপিএস) মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১টার মধ্যে নিষ্পত্তি হবে।আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হবে দুপুর আড়াইটার মধ্যে।তবে উল্লিখিত দিনগুলোতে বিইএফটিএনের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ী চলবে। আর আরটিজিএসের মাধ্যমে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত চলবে।এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি
প্রকাশ হলো ঈদুল আজহার চাঁদের ছবি

হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ছবি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আল খাতম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র। Read more

নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’
নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’

ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার মধ্যে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।আনাদোলু Read more

তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
তাহিরপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পেশাদার তিন মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে। শুক্রবার (২৩ Read more

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু
রাঙামাটিতে কাপ্তাই হ্রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে বৈসাবি শুরু

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর  মধ্য দিয়ে পাহাড়ের অন্যতম সামাজিক উৎসব বৈসাবি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ে  এই বৈসাবির  আনন্দ Read more

কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়
কখনোই কাউকে কোনো কিছুর জন্য কাউকে অবজ্ঞা নয়

কখনোই কাউকে অবজ্ঞা করার প্রয়োজনবোধ করবেন না; সর্বশক্তিমান আল্লাহতায়ারা আপনাকে সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য ইত্যাদি যা কিছু দিয়েছেন তার কোনো কিছুর Read more

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জব্বার মিয়ার (৬৫) লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন