তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোট এফ.বি মায়ের দোয়া আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।সোমবার (১৮ আগস্ট) সকালে কোস্টগার্ড মিডিয়া (ঢাকা) কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।সিয়াম-উল-হক বলেন, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) এফ.বি মায়ের দোয়া নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে আটজন জেলেসহ সমুদ্রে যাত্রা করে। এরপর শ্যাফট বিকল হওয়ায় যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে ভাসতে থাকে। তিন দিন ধরে সাগরে ভাসতে থাকা ফিশিং বোটটি গতকাল রবিবার (১৭ আগস্ট) সকালে মোবাইল নেটওয়ার্কে এলে ওই বোটের একজন জেলে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে বিষয়টি অবগত করেন।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করে। স্বল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন নম্বর-৫ বয়ার সমুদ্র এলাকা থেকে আটজন জেলেসহ ফিশিং বোটটিকে উদ্ধার করা হয়। উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হাড়বারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয়েছে।সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
চকরিয়ায় মফস্বল সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চকরিয়া উপজেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি-নূর মোহাম্মদ মানিক, দৈনিক আমার বার্তা Read more

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল 'সচেতন শিক্ষার্থী সংসদ'-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী Read more

মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ
মিশর উপকূলে পৌঁছেছে গ্রেটার গাজামুখী ত্রাণবাহী জাহাজ

অবরুদ্ধ গাজার অবরোধ ভাঙার লক্ষ্যে যাত্রা করা ‘ম্যাডলিন’ নামের ত্রাণ সহায়তা জাহাজটি ১২ জন সমাজকর্মীসহ মিশরের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছেন Read more

এবার স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট
এবার স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি গুরুতর কোনো ঝগড়া নয় বরং খুনশুটির ছলেই হয়েছে বলে দাবি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল Read more

মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন
মিরপুরে কসমো স্কুলের জেনারেটর রুমে আগুন

রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন