নব গঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে ভাওয়াল কলেজ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির আহবায়ক আব্দুল হাসিম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুল আলম আবির।এসময় আহবায়ক হাসিম তার বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেমন দেশের স্বপ্ন দেখতেন, তা নির্বাচন মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়বো। আজ বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াতের জন্যে মনভরে দোয়া করছি। দেশবাসীর কাছে দোয়া চাই।’সদস্য সচিব আবির বলেন, ‘আপোষহীন বেগম খালেদা জিয়ার পরমতসহিষ্ণু আচরণ বাংলাদেশের গণতান্ত্রিক চিন্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। যা আমাদের পরবর্তী বাংলাদেশ গড়তে সাহায্য করবে। আমরা তার জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেন। জনগণের কল্যাণে কাজ করতে পারেন তিনি। তার হাতে দেশ ও জাতি নিরাপদ, আমরা চাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকুক বহুদিন।’এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার ইসলাম হৃদয়, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন, সোহেল রানা, আশিক চৌধুরী, সদস্য শোয়েব আহমেদ শান্তসহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও ভাওয়াল কলেজের শিক্ষার্থীরা উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) Read more

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে সার্জিস Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাইসাইকেল চালাতে গিয়ে মাদ্রাসা ছাত্র নিহত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. আলাউদ্দিন (১৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রবিবার সকাল আনুমানিক সাড়ে Read more

দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প
দ্রুত অগ্রগতি না হলে ইউক্রেন শান্তি আলোচনা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

ট্রাম্প প্রশাসন শুরুতে শান্তি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাস দেখালেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চেষ্টা বাস্তব রূপ লাভ করতে পারেনি। ওয়াশিংটন এজন্য Read more

ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ
ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন জায়গায় কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন