জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের মৃত্যুর পর ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। হামলার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলেছে। আর পাকিস্তানের হুঁশিয়ারি, জলচুক্তি ভঙ্গ করলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। ঠিক এমন সময় স্বাধীনতাকামী খালিস্তানপন্থী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন পাকিস্তানের পক্ষে থাকার কথা জানালেন।যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় গুরপতওয়ান্ত সিং বলেন, তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। তিনি বলেন, ভারতের সাহস নেই পাকিস্তানে আক্রমণ করার।এই নেতা শিখ সম্প্রদায় ও পাকিস্তানের গভীর সংহতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমরা ২ কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি। পান্নুন বলেন, ‘আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান আক্রমণ করার জন্য পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেব না।ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে পান্নুন বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না। আর তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ হোন না কেন। ভারতের প্রধান প্রধান নেতাদের আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি করা হবে বলে সতর্ক করেন তিনি। খালিস্তানি এই নেতা বলেন, ‘আমরা মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকেও বিচারের মুখোমুখি করব।কাশ্মিরের পেহেলগামে ভারত মিথ্যা হামলার নাটক সাজিয়েছে বলেও অভিযোগ করেন এই শিখ নেতা। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা ও ভোটের আশায় নিরীহ হিন্দুদের প্রাণ নিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট Read more

‘সাকিব যেন আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, বিসিবিকে নির্দেশনা দিয়েছি’
‘সাকিব যেন আর বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারেন, বিসিবিকে নির্দেশনা দিয়েছি’

বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আর লাল-সবুজ জার্সিতে দেখা যাবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা Read more

কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য
কিশোরগঞ্জে গণপিটুনির পর হাসপাতালে ডাকাত দলের ৫ সদস্য

কিশোরগঞ্জে ডাকাতির চেষ্টাকালে ৫ জনকে ধরে গণপিটুনি দিয়েছেন এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে Read more

আকাশযুদ্ধে রাফালের ধরাশায়ীতে আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!
আকাশযুদ্ধে রাফালের ধরাশায়ীতে আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) এদিন Read more

জামালপুর কারাগারে হাজতির মৃত্যু
জামালপুর কারাগারে হাজতির মৃত্যু

জামালপুর জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।কারাগার সূত্রে জানা গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন