কক্সবাজার জেলা ভেটেরিনারি হাসপাতাল যেন নামেই হাসপাতাল। বাস্তবে এখানে নেই ভেটেরিনারি সার্জন, নেই পর্যাপ্ত চিকিৎসক কিংবা জনবল। পর্যাপ্ত ওষুধও মেলে না। ফলে হাঁস-মুরগি ও গবাদি পশুর চিকিৎসার আশায় আসা খামারিরা কার্যকর সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে হাসপাতালটিতে দায়িত্বে আছেন কেবল ভেটেরিনারি অফিসার ডা. নন্দন কুমার চন্দ এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তাহের। কিন্তু একটি পূর্ণাঙ্গ হাসপাতাল চালাতে যেসব পদ থাকা জরুরি ভেটেরিনারি সার্জন, সম্প্রসারণ কর্মকর্তা, ভেটেরিনারি কর্মকর্তা, অফিস সহকারী, ড্রাইভার বা নৈশ প্রহরী তার কিছুই নেই। বলা যায়, একজন চিকিৎসক আর একজন সহকারী দিয়েই কোনো রকমে হাসপাতাল চালিয়ে নেওয়া হচ্ছে।অভিযোগ রয়েছে, সরকারি বরাদ্দকৃত টিকা ও ওষুধও নিয়মিতভাবে খামারিদের কাছে পৌঁছায় না। ফলে অনেক সময় পশু অসুস্থ হলে তারা নিরুপায় হয়ে ব্যক্তিগতভাবে বেসরকারি চিকিৎসকের দ্বারস্থ হচ্ছেন। এতে খরচ যেমন বাড়ছে, তেমনি অনিশ্চয়তায় পড়ছেন হাজারো খামারি।খরুলিয়া কোনার পাড়া গ্রামের খামারি আব্দুস সালাম বলেন, ‘পশু অসুস্থ হলে আমরা এখানে নিয়ে আসি। কিন্তু ওষুধ নেই, ডাক্তার নেই— চিকিৎসা মেলে ভাগ্য ভালো হলে। অনেক সময় টিকা দেওয়া ছাড়া কিছুই হয় না।’রামুর দক্ষিণ মিঠাছড়ি শাহাদাতের অভিযোগ, হাসপাতাল তো আছে, কিন্তু চিকিৎসা নেই। বেসরকারি ভেটেরিনারি ডাক্তার ডেকে এনে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়।বাংলাবাজার এলাকার খামারি আবদু সবুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই হাসপাতাল নেই-নেই রোগে আক্রান্ত। গেলে টিকা পাওয়া যায়, সেটাও আবার ফি দিয়ে। সরকারি বরাদ্দকৃত ওষুধ কোথায় যাচ্ছে তা আমাদের অজানা।’কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ছোট-বড় হাজারো খামার রয়েছে। এসব খামারে উৎপাদিত হাঁস-মুরগি ও গবাদি পশু জেলার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়। কিন্তু নির্ভরযোগ্য চিকিৎসা না পেয়ে খামারিরা যখন পশু হারাচ্ছেন, তখন এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। অনেক খামারি ইতিমধ্যে লোকসানের আশঙ্কায় খামার ছোট করছেন বা বন্ধ করে দিচ্ছেন।স্থানীয়রা মনে করেন, জেলা ভেটেরিনারি হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা চালু না হলে প্রাণিসম্পদ খাত বড় ধরনের ধাক্কা খাবে, আর এর বোঝা পড়বে কৃষক ও খামারিদের কাঁধে।জেলা ভেটেরিনারি অফিসার ডা. নন্দন কুমার চন্দ বলেন, ‘একজন কম্পাউন্ডার দিয়েই আমাকে পুরো হাসপাতাল চালাতে হচ্ছে। তবে খুব শিগগিরই একটি ল্যাব চালু হবে, যেখানে গবাদি পশু ও হাঁস-মুরগির পরীক্ষা করা সম্ভব হবে। এতে সেবার মান কিছুটা উন্নত হবে।’এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান জানান, জেলায় বর্তমানে ৪১ জন জনবল সংকট রয়েছে। তার ভাষায়, জেলা প্রাণিসম্পদ কার্যালয় কেবল প্রশাসনিক কাজ দেখে। চিকিৎসা দেওয়া ও ওষুধ বিতরণের দায়িত্ব জেলা ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশ: ঘুষ নেওয়া সেই সেকেন্ড অফিসার ক্লোজড
সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশ: ঘুষ নেওয়া সেই সেকেন্ড অফিসার ক্লোজড

অবশেষে ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারের চকরিয়া থানার সেকেন্ড অফিসার ফজলে রাব্বি ইশানের বিরুদ্ধে, যিনি অনুনয়-অনুরোধ উপেক্ষা করে মামলার আসামিপক্ষের কাছ Read more

হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের
হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি সরকারের

হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। হজ মৌসুমের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট সেবা Read more

ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ
ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ

বিশ্বনেতাদের উপস্থিতি এবং বড় প্রতিশ্রুতি আমাদের মনে বিশ্বাস জাগিয়েছিল দুঃসহ এই শিবিরজীবনের হয়তো অবসান হতে যাচ্ছে। কিন্তু এক বছর পর Read more

‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?
‘অ্যান্টিলিসের মুক্তা’ কিউবাকে ট্রাম্প কেন ‘নিয়ে নিতে’ চাইছেন?

দীর্ঘদিন ধরে কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপোড়েন চলে আসছে। আমেরিকার সঙ্গে কিউবার লড়াই মূলতঃ অর্থনৈতিক ও আদর্শগত।

উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়
উইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৩ রানে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট Read more

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১
গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন