টানা দুদিনের বর্ষণের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং কয়েকটি স্থানে রেড এলার্ট জারি করা হয়েছে, যা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ের বাসিন্দাদের জন্য।এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় গোমতীর চরে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এখনো পানি বিপদসীমার প্রায় ২ দশমিক ৮ মিটার নিচে রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কোনো পূর্বাভাস ছাড়াই ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। কুমিল্লায় এত পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল না। উজান, অর্থাৎ ভারতের অংশে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪ থেকে ৫ মিটার বেড়েছে। উজানের পানি আমাদের এখানে পৌঁছাতে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগে। বিকেল নাগাদ গোমতীর পানির সর্বশেষ পরিস্থিতি স্পষ্ট হবে।’বুধবার (০৯ জুলাই) দুপুর ৩টায় সরেজমিনে গোমতী নদীর টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু স্থানে চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। কয়েক জায়গায় ডুবে গিয়েছে গোমতীর পাড় ঘেঁষা মিনি কক্সবাজারখ্যাত বিভিন্ন পর্যটনকেন্দ্র। সরেজমিনে আরো দেখা গিয়েছে, গোমতীর চরাঞ্চলের বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঠে আসছেন বেড়ি বাঁধে। তারা নিজ উদ্যোগে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।জগন্নাথপুর এলাকার চরের বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি পানি ঘরের প্রায় কাছাকাছি চলে এসেছে। আমরা খুব আতঙ্কে আছি। গত বছর বন্যায় আমাদের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। এলাকার লোকজন মিলে আমাদের নতুন ঘর তুলে দিয়েছিল। আবার যদি ঘর ভেসে যায়, তাহলে আমাদের পথে পথে থাকতে হবে।’টিক্কার চর এলাকার পারভেজ আলম জানান, ‘গতকাল বিকেলেও এত পানি ছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি পানি অনেক বেড়েছে। এভাবে বাড়তে থাকলে বিকেলের মধ্যে পানি বিপদসীমার ওপরে চলে যেতে পারে।’এ বিষয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমেদ বলেন, ‘গোমতীর পানি এখনো বিপদসীমার ৯ ফুট নিচে আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারী বর্ষণ ও উজান থেকে পানি না এলে পরিস্থিতি তেমন খারাপ হবে না।’তিনি আরও বলেন, ‘গোমতীর চরে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হঠাৎ পানি এভাবে বাড়বে, তা আমরা আগে বুঝতে পারিনি। আমরা সরেজমিনে গোমতীর পাড় ঘুরে দেখছি।’জেলা আবহাওয়া কর্মকর্তা সৈয়দ আরিফুর রহমান বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এটি আরও ৩৬ থেকে ৪৮ ঘণ্টা থাকতে পারে। সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।এআও

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
কমপ্লিট শাটডাউনে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউনের Read more

শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার
শার্শায় ধানক্ষেত থেকে ২টি পাইপ গান উদ্ধার

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি পাইপ গান উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) Read more

সড়কে দুর্ঘটনা কমাতে লিফলেট বিতরণ করেন ‛আমরা আমতলীবাসী’ সংগঠন
সড়কে দুর্ঘটনা কমাতে লিফলেট বিতরণ করেন ‛আমরা আমতলীবাসী’ সংগঠন

শীতকালে ঘন কুয়াশা যেন প্রকৃতির এক বিপদসংকেত। কুয়াশা অতিমাত্রায় ঘন হলে আশপাশের সবকিছু ঢেকে যায়, এমনকি কাছের জিনিসও স্পষ্টভাবে দেখা Read more

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ২৫ লাখ টাকা লুট, তদন্তে বাংলাদেশ ব্যাংক
সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে গ্রাহকের ২৫ লাখ টাকা লুট, তদন্তে বাংলাদেশ ব্যাংক

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য গ্রাহকের নামে থাকা সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে Read more

বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ
বিগ ব্যাশে খেলার জন্য এনওসি পেলেন রিশাদ

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে ডাক পেয়েছিলেনে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। আর এই টুর্নামেন্টে পুরো Read more

খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড
খালে বাঁধ দিয়ে মাছ শিকার, যুবদল নেতার কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাহমান খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ শিকারের অপরাধে মাফুজার শেখ (৩৬) নামে এক যুবদল নেতাকে এক বছরের কারাদণ্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন