ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্রান্স একটি স্বাধীনৃ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে।ফ্রান্সের এই প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকেও একই কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।ব্যারোট বলেন, “এই বিষয়গুলোতে কথা বলার সময় ফ্রান্সের কণ্ঠস্বর শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশ ফ্রান্সের সঙ্গে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফ্রান্স অনিশ্চিত ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক।”ফারাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার… যেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বাস্তব। অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করতে হবে।”ইসরায়েলের গাজা দখলের ঘোষণার ব্যাপারে তিনি আরও বলেন, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানবিক আইনের লঙ্ঘন’। ফ্রান্স পরিকল্পিত ইসরায়েলি অভিযানের ‘তীব্র নিন্দা’ জানায়। সূত্র: আল-জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ
বৃষ্টিতে বন্দী কুরবানি পশুর হাট, চকরিয়ায় দেখা দিয়েছে দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বিরতিহীন বৃষ্টির কারণে কুরবানি পশুর হাটগুলো যেন অচেনা হয়ে গেল। এক কথায় বলতে গেলে, বৃষ্টিতে যেন বন্দী কুরবানি Read more

পাকুন্দিয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
পাকুন্দিয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় Read more

স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর
স্ত্রী-শাশুড়ি মিলে যুবককে হত্যাচেষ্টা, আগেই খোঁড়া হয় কবর

ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। Read more

আবারও দাম বেড়েছে স্বর্ণের
আবারও দাম বেড়েছে স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন Read more

আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের
আওয়ামী ভোটারদের দিকে নজর বিএনপি-জামায়াতের

বাংলাদেশে গণভোট, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধের মধ্যেই সারা দেশে নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে বিএনপি।বিবিসি বাংলাকে Read more

মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
মেরাদিয়ায় কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন