ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে আসিফ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) উপজেলার শেরপুর ইউনিয়নের কোণা-পাছরুখি গ্রামে এ ঘটনা ঘটে। আসিফ একই গ্রামের হাজীবাড়ির লিটন মিয়ার ছেলে। শিশু আসিফের পারিবারিক সূত্রে জানা যায়, বাবার কাছে আসিফকে রেখে জরুরি কাজে নান্দাইল সদরে গিয়েছিলেন শিশুটির মা। পরে বাড়িতে এসে শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মড়োল জানান, পরিবারের অজান্তেই পুকুরে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০
পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০

পাকিস্তানে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় কমপক্ষে ৭০০ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আরও ২৬ জন Read more

শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!
শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ ভাঙা এবং লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগাসহ নানা ধরনের Read more

সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

আলোচিত ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প
আলোচিত ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করলেন ট্রাম্প

প্রথমবারের মতো ‘গোল্ড কার্ড’ ভিসা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই ভিসায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে Read more

তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক
তাহিরপুর সীমান্তে ভারতীয় রুপিসহ এক যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২০ হাজার ২০০ ভারতীয় রুপিসহ কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন