পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় গত কয়েকদিনে প্রায় ৩৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শান্তিতে নোবলজয়ী মালালা ইউসুফজাই।রোববার (১৭ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “বিপর্যয়কর বন্যায়— বিশেষ করে গিলগিত-বালতিস্তান থেকে আজাদ কাশ্মির, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ার বুনার, সুয়াত, বাজুর এবং সাংলায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। যারা প্রিয়জন, বাড়ি এবং জীবিকা হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় পাকিস্তানে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে শুধুমাত্র খাইবার পাখতুনখাওয়ায় মৃত্যু হয়েছে ৩২৪ জনের। এছাড়া সোয়াত, সাংলা এবং অন্যান্য বিভাগে অসংখ্য বাড়ি, স্কুল ধসে গেছে।মালালার পৈতৃক বাড়ি সাংলাতে। তিনি ২০২৫ সালের মার্চে তার গ্রাম বারকানায় আসেন। সোয়াতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় বেঁচে গিয়ে যুক্তরাজ্যে চলে যাওয়ার পর দীর্ঘ ১৩ বছর পর নিজের গ্রামে আসেন তিনি।গত কয়েকদিন ধরে পাকিস্তানে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যে কিছু জায়গায় মেঘ বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। অস্বাভাবিক বৃষ্টিপাত ও মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে নিচু অঞ্চলের হাজার হাজার বাড়িঘর ভেঙে গেছে। অনেক মানুষ এখনো সেগুলোর নিচে চাপা পড়ে আছেন।পাকিস্তানে নিহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী ২১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি অব্যহত থাকতে পারে। এতে করে আরও মানুষ হতাহত পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: দ্য নেশনএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
তিন নারী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তিন নারীসহ কক্সবাজারগামী একটি বাসে থাকা অবস্থায় মো. আল-মামুন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ Read more

সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ
সিডিএ নিয়োগে প্রশ্নফাঁস ও অর্থ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান জনবল নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রশ্নপত্র ফাঁস, প্রতারণা এবং সংঘবদ্ধ অর্থ বাণিজ্যের গুরুতর অভিযোগ সামনে এসেছে। Read more

ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা
ট্রাম্পের শুল্ক: আইফোনের দাম হতে পারে ২ লাখ ৭৮ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির কারণে ব্যাপকভাবে বেড়ে যেতে পারে আইফোনের দাম। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫৪ শতাংশ পর্যন্ত Read more

বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বাঘায় ভেজাল গুড় তৈরির দুই কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় বিশেষ অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির দুই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। Read more

নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল
নিউজিল্যান্ডের বিপক্ষে ‌‘এ’ দলে শরিফুল-মুস্তাফিজ-এনামুল

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের Read more

লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (২১ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন