পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। আজ বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।সভায় স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময়সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় আইন উপদেষ্টা বলেন, পুলিশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি আরও উন্নত করার সুযোগ রয়েছে। তিনি গত ঈদুল ফিতরসহ অন্যান্য অনুষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।গণপূর্ত উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরের পুলিশ হবে জনগণের পুলিশ। তিনি পুলিশকে ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানান।তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, পুলিশ তখনই জনগণের পুলিশ হবে যখন পুলিশের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়বে। পুলিশের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করবে।সভায় উপস্থিতি উপদেষ্টারা পুলিশ কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার
জীবননগরে বিজিবির অভিযান, দেড় কেজি কোকেন উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার ( ৬ জুন) সকাল ৯ টার সময় জীবননগর Read more

রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল ভারত
রেকর্ড রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারাল ভারত

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল Read more

স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন
স্কুলছাত্রীকে হত্যা: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলো গ্রেপ্তার মিলন

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণি পড়ুয়া তরুণী ফাতেমা আক্তার লিলিকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার সন্দিগ্ধ হোটেল কর্মী মিলন। Read more

পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
পাল্টা হামলার ভয়ে ভারতে বিমানবন্দর ও স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধের রুপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে পাল্টাপাল্টি অভিযোগ আর Read more

আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়
আমরা ইরানের হামলার জবাব দেওয়ার অধিকার রাখি: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে দোহা।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আল-উদেইদ ঘাঁটিতে Read more

নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় 'ইয়েস কার্ড' পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন