রাজধানীর মহাখালীতে যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৩টি ইউনিট। আরও কয়েকটি ইউনিট রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাওয়া ক্লাবের উল্টো পাশে আরজতপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।  ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪
ইমোতে পরিচয় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেফতার করেছে র‍্যাব ১৪

কিশোরগঞ্জের ভৈরবে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযুক্ত ধর্ষণকারী রবিন উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল রাত আনুমানিক Read more

হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
হাদীর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা বিএনপি এবং এর অঙ্গ Read more

নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব
নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব

তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদেরকে তিন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হয়েছে। আর একজন সচিবকে নতুন Read more

সিরিজ হারের পর মিরাজ বললেন ‘সময় দরকার’
সিরিজ হারের পর মিরাজ বললেন ‘সময় দরকার’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এতে ৯৯ রানের হার দেখতে হয়েছে মেহেদী হাসান Read more

শুল্ক না কমালে ভারতের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
শুল্ক না কমালে ভারতের ব্যবসা করা কঠিন হয়ে পড়বে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের কাছে ভারত সবকিছু বিক্রি করলেও ভুট্টাও কিনতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।তিনি সতর্ক করে বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন