নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে ৩ কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২১ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এ দলিল হস্তান্তর করেন তিনি।সাংবাদিক সাগর সরওয়ার এ প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরওয়ারের পরিবারকে এ প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এ প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ।প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।’সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি।দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা
রাশিয়ার বিমানঘাঁটিতে ৪০ বোমারু বিমানে ইউক্রেনের ড্রোন হামলা

এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছেন, এ হামলার প্রস্তুতিতে প্রায় দেড় বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও Read more

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন (জিলহজ মাসের ১০ তারিখ) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।বুধবার Read more

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জন আটক

কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করে দু'প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন।শনিবার Read more

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ
গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশালের গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ ও টেস্ট বাণিজ্য, দুর্নীতি এবং অবহেলার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন