জরায়ুমুখে টিউমার, পিত্তথলিতে পাথর ও কিডনি সমস্যায় আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন অবুঝ শিশু মুনতাহা। ডাক্তার বলেছে অপারেশন করতে ৭০ হাজার টাকা খরচ হবে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব। তাই দেশ-বিদেশের মানুষের কাছে সাহায্য চেয়েছেন অসহায় পরিবারটি।মোছা: রাহেনা বেগমের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নগরপাড়া গ্রামে।রাহেনার মেয়ে মুনতাহা জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরে চলতি বছরের জুলাইয়ে কুড়িগ্রাম সেন্টাল হাসপাতালে নিলে চিকিৎসক জানান, রাহেনাকে বাঁচাতে অতি দ্রুত তার অপারেশন করতে হবে।এরপর রাহেনার পরিবার একবারে ভেঙে পড়ে। মানুষের দ্বারে দ্বারে ঘোরা শুরু করেন। কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না।এরপর বাসায় এসে আবারও খুবই অসুস্থ হওয়ায় তাকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তার জানান, অপারেশন করা ছাড়া তাকে বাঁচানোর উপায় নেই।এ বিষয়ে রাহেনা বলেন, ‘আমাকে আপনারা বাঁচান। আমার জরায়ুমুখে প্রচণ্ড কামড়া কামড়ি করে, তলপেট প্রচণ্ড ব্যথা করে, হাঁটাচলা করা যায় না, মাথা ও পুরো শরীর ব্যথায় ছিঁড়ে পড়ে। কোমড় ও পা সবসময় ব্যথা করে। উঠতেই পারি না, বসতেও পারি না। আর প্রায়ই জ্বর আসে।’মাসুদার অবুঝ সন্তান মুনতাহা বলেন, ‘আমার মাকে বাঁচাতে আপনারা সকলে সাহায্য করুন। আমি আমার মায়ের চিকিৎসার জন্য সমাজের সকল মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।’উল্লেখ থাকে যে, আগামীকাল রবিবার ১৭-০৮-২৫ অপারেশনের এক বুক আশা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হবেন।সাহায্য পাঠাতে: মোবাইল ব্যাংকিং: মোছা: রাহেনা বেগম: ০১৩৪৩২৩৮৬৮৪ (বিকাশ/নগদ)।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’
অবশেষে ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

সৌদি আরবের রাজপরিবারের সদস্য আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ২০ বছর কোমায় থাকার পর মারা গেছেন। তিনি Read more

নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা
নবম পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা

নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য সরকারি চাকরিজীবীরা সময়সীমা নির্ধারণ করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন