নেপালে কেপি শর্মা অলির সরকার পতনের পর দেশটির গেমারদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘ডিসকর্ডে’ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘হামি নেপাল’ সংগঠন তাদের ‘ইয়ুথ এগেইনস্ট করাপশন’ চ্যানেলে দেড় লাখের বেশি সদস্যকে নিয়ে আলোচনার পর ভোটের আয়োজন করে। আলোচনার বিষয় ছিল দুর্নীতি দমন, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, বিশ্ববিদ্যালয় সংস্কার ও পুলিশের জবাবদিহি। শেষ পর্যন্ত দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি সর্বাধিক সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হন।৭৩ বছর বয়সী কার্কি বিচারপতি থাকাকালীন দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের জন্য পরিচিত। শপথ নেওয়ার পর তিনি ঘোষণা দেন, ছয় মাসের বেশি ক্ষমতায় থাকবেন না। দায়িত্ব শেষ হলে নতুন সংসদ ও মন্ত্রীদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকার সামাজিক যোগাযোগমাধ্যম সীমিত করলে তরুণরা রাজপথে প্রতিবাদে নামে। পার্লামেন্টে অগ্নিসংযোগের ঘটনা ঘটার পর প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়ে মার্চে নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত দেন তিনি।ডিসকর্ডে প্রার্থী বাছাই প্রক্রিয়া অংশগ্রহণকারীদের মতে, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভুল তথ্য বা ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভোটের ফলাফলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।নেপালের রাজনীতি এখন তরুণ প্রজন্মের হাতে, যারা রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে চোলাই মদের কারখানায় অভিযান, নারীসহ আটক ৬
কালিয়াকৈরে চোলাই মদের কারখানায় অভিযান, নারীসহ আটক ৬

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও Read more

অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি: আসিফ নজরুল

সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব বৈধতা দেওয়ার Read more

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব
নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব

দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর Read more

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও Read more

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ শরীফ
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও পারিবারিক Read more

১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই সনদ
১৫ অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই সনদ

আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন