যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের কারণে দেশ ‘অন্ধকারে’ রয়েছে। এছাড়াও ট্রাম্প প্রশাসনকে ‘আইন-শৃঙ্খলা ও বিবেচনা-শূন্যতা’র প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। খবর সামা টিভির।শনিবার (০১ নভেম্বর) ডেমোক্র্যাট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র‌্যালিতে যোগ দেন। সেখানে নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাসিত জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। ওবামা বলেন, ‘সত্যি বলতে, আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে। এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে আইন-শৃঙ্খলা-হীনতা, বিবেচনা-শূন্যতা, কু-চিন্তাশীলতা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে।’সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিশেষ করে, শুল্ক নীতি ও আমেরিকার শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি এসব পদক্ষেপকে ‘বিশৃঙ্খল’ ও ‘ভুলধারা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, এমনকি যখন তারা জানতেন তিনি (ট্রাম্প) সীমার বাইরে যাচ্ছেন।ওবামা হোয়াইট হাউসকে হ্যালোইন’র সঙ্গে তুলনা করে বলেন, ‘এখানে যেন প্রতিদিনই হ্যালোইন — তবে সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।’ট্রাম্পকে বিদ্রুপ করে ওবামা বলেন, ‘সত্যি বলতে, তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন — যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করুক এবং ৩ কোটি ডলারের বলরুম তৈরি করা।’সমাপনী বক্তৃতায় ওবামা ভোটারদের ‘সত্য, সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর’ আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না- এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ খেয়াল রাখা বন্ধ করে। আমাদের সবার দায়িত্ব হলো প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই
মামলা থেকে নাম বাদ দিতে ৫ লাখ টাকা চাইলেন এসআই

পাঁচ লাখ টাকা দিলে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে–প্রবাসীর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছে এভাবে টাকা চেয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার Read more

উগান্ডায় ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬৩
উগান্ডায় ২ বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৬৩

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আরও কয়েকজন। Read more

ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম Read more

গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
গাজীপুরে ৯৮ লাখ টাকার ডাকাতি, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্রের মুখে জিম্মি করে মাল্টি পয়েন্ট বিডি নামক আর্থিক প্রতিষ্ঠান Read more

ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!
ফুটবল মাঠে অদ্ভুত কাণ্ড, দর্শককে ‘লাল কার্ড’ দেখালেন রেফারি!

ফুটবল মাঠে খেলোয়াড় কিংবা কোচকে লাল কার্ড দেখানো সাধারণ ঘটনা হলেও, এবার এক বিরল ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ফুটবল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন