জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। আশা করি ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরানো ঠিকানায় চলে যাবো।  গাজীপুর সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ।’ যে সকল সাংবাদিক হত্যা হয়েছে, এর সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। আমরা আগামী দিনেও যে কোনো অপরাধ ও mob এর বিরুদ্ধে zero tolerance অনুসরণ করছি।  এর পূর্বে তিনি শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে।  বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছাড়লে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ।’  মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, ‘সকল ধর্মের মানুষ আমার কাছে সমান। আপনারাও আপনাদের এলাকার আপনাদের ধর্মের মানুষদের সহযোগিতা করবেন, পাশে থাকবেন।’  এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, শ্রী শ্রী অদৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়, শ্রী কলিঙ্গ রাজ চৌধুরী (দায়িত্বপ্রাপ্ত সভাপতি), শ্রী রঞ্জন তালুকদার (সাধারণ সম্পাদক), যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনোলাল রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী রতন গাঙ্গুলি, সহ সভাপতি শ্রী মনিন্দ্র রায়, সহ সভাপতি শ্রী অশোক রঞ্জন তালুকদার, শ্রী নব কৃষ্ণ রায়, শ্রী সুভাষ পুরকায়স্থ, শ্রী দেবরাজ দেবল, শ্রী সুধাংশু কুমার দে, শ্রী সজীব বনিক, শ্রী রনজিত সুত্রধর, শ্রী সুরঞ্জিত চৌধুরী ট্রপ্পা, শ্রী কেশব রঞ্জন দেব, শ্রী বিভাস দে, শ্রী গনেশ তালুকদার, শ্রী গৌরাঙ্গ দেবনাথ, শ্রী রাজন তালুকদার, শ্রী রমেন্দ্র দাশ রানু, শ্রী রঞ্জু পাল, শ্রী মাধব রায়, শ্রী নিপু তালুকদার, শ্রী দীপঙ্কর বনিক সুজিত, শ্রী শেখর রায়, শ্রী কবিন্দ্র দাশ, শ্রী কিংকর ঘোষ চৌধুরী, শ্রী নিতাই রায়, শ্রী সুনীল রায়, শ্রী মহোন লাল রায়সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি- এই বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ৭ জুলাই তারিখ নির্ধারণ Read more

কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার
কাঠের সাঁকোতে তিন উপজেলার মানুষের ঝুঁকিপূর্ণ পারাপার

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি অস্থায়ী কাঠের সাঁকো দিয়ে তিন উপজেলার অন্তত তিন হাজার মানুষ ঝুঁকিপূর্ণ পারাপার হচ্ছেন। বাঁশের খুঁটি ও Read more

তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের Read more

ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ
ফটিকছড়িতে বিতর্কিত শিক্ষা অফিসারিকে পূণ:বহাল; শিক্ষকদের অসন্তোষ

‎‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বরখাস্ত) আজিমেল কদরকে ঘুষ গ্রহণের দায়ে ২০২৩ সালের Read more

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বেই বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে বলে Read more

হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন
হাদিসের বর্ণনায় শেষ যুগের মানুষের অবস্থা হবে যেমন

হাদিসের ভাষ্যমতে, কিয়ামতের আগে পৃথিবীতে ফিতনার ছড়াছড়ি দেখা দেবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না। তাদের মন থেকে মায়া-দয়া উঠে যাবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন