সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৭ সিরিজের মোবাইল বাজারে আনতে পারে। তবে তার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি আইফোন ১৭ এয়ার (অথবা স্লিম) স্ট্যান্ডার্ড বাজারে আসবে। তবে আইফোন ১৭ প্রো মডেল নিয়ে একটু আগ্রহ যেন বেশিই। মাজিন বু এবং সনি ডিকসনের দেওয়া কিছু ছবিতে আইফোন ১৭ সিরিজে রঙের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে আইফোন ১৭-এর ফাঁস হওয়া বেশ কিছু ছবিতে দেখা গেছে কমলা, সবুজ, গোলাপি রঙের ফোন। যা বেশ অবাক করেছে। যদিও উজ্জ্বল রং আইফোনের ক্ষেত্রে নতুন নয়। তবে ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্সের কমলা রং নিঃসন্দেহে সবচেয়ে বেশি নজর কেড়েছে। প্রো মডেলগুলোর অন্যান্য রঙের বিকল্পগুলোর মধ্যে রয়েছে ধূসর, সাদা, গাঢ় নীল এবং কালো। এছাড়া আইফোন ১৭ পাঁচটি রঙে পাওয়া যাবে- গোলাপি (আগে হালকা বেগুনি রঙের কথা বলা হয়েছিল), সবুজ, হালকা নীল, সাদা এবং কালো। অন্যদিকে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ এয়ার হালকা নীল, ধূসর, সাদা এবং কালো রঙে দেখা যাচ্ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ
পর্যাপ্ত আমদানি হলেও কমছে না কাঁচা মরিচের ঝাঁজ

অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বেড়েছে। কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই Read more

মেহেরপুরে আলগামন উল্টে মৎস্য চাষী নিহত
মেহেরপুরে আলগামন উল্টে মৎস্য চাষী নিহত

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান আলগামন উল্টে সোহেল রানা (৩৬) নামের এক মৎস্যচাষী নিহত হয়েছে।শনিবার (৫ই এপ্রিল) সকাল Read more

উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন
উপকূলবাসীর ৪ কোটি ৮৬ লাখ টাকার স্বপ্নের প্রকল্প সমুদ্রে গর্ভে বিলীন

পটুয়াখালীর কুয়াকাটার উপকূলবাসীর স্বপ্নের প্রকল্প মেরিন ড্রাইভ শুভ উদ্বোধনের আগেই ঢেউয়ের ঝাপটায় বিলীন হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ Read more

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ Read more

কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লায় লাইনচ্যুত হওয়া ট্রেন সাত ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা ধরে পড়ে থাকা কুমিল্লায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি অবশেষে উদ্ধার করা হয়েছে। রাত ১১ টা Read more

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন
শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যে তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।শনিবার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন