সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ঢাকার ডেমরায় যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লাখ ঘনফুট বালু লুট হয়েছে, যার মূল্য প্রায় ২৪০ কোটি টাকা।অবৈধ উত্তোলনের পর এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়।তিনি আরও বলেন, ‘আমরা সংবাদ পাই সেই পাথর এখানেও আছে। তারই ভিত্তিতে ডেমরা সুকুরশী এলাকায় প্রায় ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড সাদা পাথর উদ্ধার করা হয়। এ সময় ঢাকা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।’এদিকে আজ সকালে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোর্শেদ জানান, পাথরগুলো যারা কিনে এনেছে তাদের কাউকেই পাওয়া যায়নি। পাথরগুলো ভোলাগঞ্জে ফেরত পাঠানোর কাজ চলছে। সেখানে পরিবেশ অধিদপ্তর কাজ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে
বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্যর দায়ের করা মামলায় বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর Read more

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার
সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে ভাসমান লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন পুকুর থেকে মো. কাইয়ুম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি Read more

স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

পত্রিকা: ‘আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমলো পর্যবেক্ষকের বয়সও’
পত্রিকা: ‘আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমলো পর্যবেক্ষকের বয়সও’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে গোপালগঞ্জের থমথমে পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে আগের নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল, সংস্কারের বিষয়ে Read more

ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য শফিকুল গ্রেপ্তার

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ Read more

এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

নিয়ম করে দু’বেলা দাঁত মাজলেই তো হয়, ব্রাশ নিয়ে ভাবনার সময় কার কাছেই বা আছে। দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন