গুলশানে সাবেক একজন এমপির বাসা থেকে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টের পরে কখনো দেখা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিষয়টা এখনও যেহেতু তদন্তাধীন আছে, অনুসন্ধান চলছে, তাই মন্তব্য করা উচিত না। তারপরেও যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং আমার নামটা আসার পর আমি অবাকই হই। তিনি বলেন, জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম। ২০২২ সালে যখন আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটিতে সম্ভবত সে ছিল। তখন চিনতাম। কিন্তু গত ২০২৪ সালের ৫ আগস্টের পরে তার সঙ্গে আমার কখনও কথা বা দেখা হয়নি। উপদেষ্টা আসিফ আরও বলেন, এই ধরণের একটা অভিযোগ আসার পরে আমরা আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম আজকে কিছুক্ষণ আগেও আমি ক্যাবিনেট থেকে বেড় হয়ে দেখলাম যে একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেয়ার চেষ্টা করছি যে আসলে কী এই ঘটনা। এবং তিনি দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে Read more

২০ ঘন্টার মধ্যে মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩
২০ ঘন্টার মধ্যে  মরদেহ শনাক্ত, আলামতসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকার রাস্তার পাশে  জলাশয়ের তীর  থেকে উদ্ধার হওয়া মরদেহ পরিচয় ২০  ঘন্টার মধ্যে Read more

নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত
নান্দাইলে প্রাইভেট কারের চাপায় মাদ্রাসার শিক্ষক নিহত

ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার Read more

জেতা যায় এমন অবস্থানে থেকে যেসব কারণে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ
জেতা যায় এমন অবস্থানে থেকে যেসব কারণে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

পাকিস্তান যেখানে মেরেছিল মাত্র পাঁচটি ছক্কা, বাংলাদেশ ইনিংসের দশম ওভারেই পাঁচটি ছক্কা মারে, তবে শেষ পর্যন্ত তাদের ছক্কার সংখ্যা দাঁড়ায় Read more

সিরাজদিখানে সড়ক দুুর্ঘটনায় নিহত ১
সিরাজদিখানে সড়ক দুুর্ঘটনায় নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি গাড়ির পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২
এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক গ্রেপ্তার, বহিষ্কার ২

পি‌রোজপু‌রের মঠবা‌ড়িয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএস‌সি পরীক্ষায় প্রক্সি দি‌তে আসায় দুই শিক্ষার্থী‌কে কারাদণ্ড দি‌য়ে‌ছে ভ্রাম্যমান আদালত।  শনিবার (১২ এপ্রিল) সকা‌লে মঠবা‌ড়িয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন