আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি পাওয়ায় এসব আসনের মোট ৬০ জন প্রার্থীর মধ্যে ৪৪ জনের মনোনয়ন বৈধ এবং ১৬ জনের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দিনব্যাপী কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৩, কুমিল্লা-৪, কুমিল্লা-৫ ও কুমিল্লা-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনসংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম চলে।যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী এবং জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। যাচাই-বাছাই চলাকালে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র, সমর্থনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়।নির্বাচন কর্মকর্তারা জানান, প্রাথমিক যাচাইয়ে কাগজপত্রে ত্রুটি থাকায় কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১২ জনের মধ্যে ৫ জনের, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১০ জনের মধ্যে ৪ জনের, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ৯ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ৮ জনের মধ্যে ২ জনের, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১০ জনের মধ্যে ১ জনের এবং কুমিল্লা-৬ আসনে ১১ জনের মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।বাতিল হওয়া প্রার্থীরা হলেন—কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান এবং স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ।কুমিল্লা-২ আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাব উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী রমিজ উদ্দিন ও মো. মনোয়ার হোসেন।কুমিল্লা-৩ আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মো. মনিরুজ্জামান।কুমিল্লা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম এবং খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন।কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি।কুমিল্লা-৬ আসনে বাসদের কামরুন নাহার সাথী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুনুর রশিদ।এদিকে যাচাই-বাছাই চলাকালে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করা হয়। বিশেষ করে কুমিল্লা-৪ ও কুমিল্লা-৬ আসনে এ ধরনের আপত্তি দেখা যায়। কুমিল্লা-৪ আসনের জামায়াত-এনসিপি জোট প্রার্থী হাসনাত আবদুল্লাহ একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুললেও যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ওই আপত্তি নাকচ করে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।এছাড়া কুমিল্লা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপি ও তথ্য গোপনের অভিযোগ তুললেও যাচাই-বাছাই শেষে সেটিও নাকচ করা হয় এবং মনিরুল হক চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে কুমিল্লার ছয়টি আসনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার
ফতুল্লার তালিকাভুক্ত সন্ত্রাসী চুন্নু গ্রেফতার

ফতুল্লায় র‌্যাব ও পুলিশের  তালিকাভুক্ত সন্ত্রাসী মোফাজ্জল হোসেন চুন্নুকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব৷ বুধবার (২১ মে) বিকালে র‌্যাব-১১ এর একটি দল Read more

গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ
গাজীপুরে কালভার্টের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ জুলাই) সকাল Read more

আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর মতবিনিময়সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখে বেশ চটেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ Read more

হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন
হঠাৎ বৃষ্টিতে ডুবল কক্সবাজার, থমকে গেল লবণ উৎপাদন

দুই সপ্তাহের তীব্র দাবদাহের পর কক্সবাজারে একটানা তিন ঘণ্টার ভারী বর্ষণে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে সেই সঙ্গে দেখা দিয়েছে Read more

ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ Read more

ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি
ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন