সিরাজগঞ্জে দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি কাউন্টারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ মার্চ) শহরের কড্ডারমোড় এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।আদালত সূত্রে জানা যায়, ঢাকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়ায় এসআই কাউন্টার, সেবা লাইন ও জেনিন কাউন্টার, প্রতিটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মো. নাজমুল হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক খাঁন। টাস্কফোর্সের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান
খুলনার উপকূলীয় এলাকায় মিঠা পানির ‘খনির’ সন্ধান

বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। প্রচুর নদ-নদী আর বৃষ্টির দেশ হওয়া সত্ত্বেও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে প্রথম জামিন পেলেন আ.লীগ নেতা হুমায়ুন

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হুমায়ুন কবির পাটোয়ারী নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যা Read more

খানসামায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির দোয়া মাহফিল
খানসামায় খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’
‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে’

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া যুদ্ধকালীন হামলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন