আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।জি এম কাদের বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। আওয়ামী লীগ শাসনামলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় দলটি ৫ আগস্টের পর চাপে পড়েছে। গত জুলাইয়ে আদালত জি এম কাদেরকে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন। বুধবার এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জি এম কাদের রাজনৈতিক কর্মসূচিতে ফিরে বলেন, ‘আমিই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলাম। ভোটের অধিকারের আন্দোলন, জুলাই অভ্যুত্থানেও সর্বাত্মকভাবে ছিলাম’। জাপা চেয়ারম্যান দাবি করেন, তিনিই জুলাইয়ে আন্দোলনকে বৈষম্যবিরোধী আন্দোলন আখ্যা দিয়েছিলেন। গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতারা কাউন্সিল ডেকে কমিটি করেন। তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লাঙল প্রতীক চেয়েছেন। এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, সরকারের জুলুম নির্যাতনের ভয়ে থেমে যাব না। লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করব। জাপা মহাসচিব  শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য
চা বিরতির পর মিরাজের জোড়া সাফল্য

চা বিরতির পর জোড়া শিকার করেন মিরাজ। ৬৭তম ওভারে নিয়াশা মায়াভোকে (৩৫) লেগ বিফোরের ফাঁদে ফেলেন। তার বিদায়ে ভাঙে ৭২ Read more

পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের
পাটের বাম্পার ফলনে মুখে হাসি দেওয়ানগঞ্জের কৃষকের

আবহাওয়া অনুকূলে থাকায় এবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে, দাম নিয়ে খুশি কৃষকেরা। পুরাতন ব্রহ্মপূত্র নদ ও যমুনা Read more

টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০
টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সরাইল সদর Read more

৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু
৩৫ ফুট মাটির গভীরে পড়ে গেছে ২ বছরের শিশু

রাজশাহীর তানোর উপজেলায় ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু একটি গর্ত দিয়ে মাটির ৩৫ ফুট গভীরে পড়ে গেছে ২ দুই বছরের এক Read more

পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের বন্দীরা পাবে পান্তা-ইলিশ
পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রামের বন্দীরা পাবে পান্তা-ইলিশ

পহেলা বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ব‌ন্দীরা পাচ্ছেন পান্তা-ইলিশ। সাথে থাকছে পান-সুপারিও। কারাগারের ভেতর বন্দীদের বিনোদন দিতে দিনভর থাকবে Read more

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু গ্রেফতার
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু গ্রেফতার

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু গ্রেফতার হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন