ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নৌকাডুবির এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। বুধবার লাম্পেদুসার কাছে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে।ইউএনএইচসিআর ও ইতালির রেড ক্রসের তথ্য অনুযায়ী, দেশটির উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সদস্যরা লাম্পেদুসা উপকূলের কাছ থেকে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া চার নারীসহ আরও ৬০ জনকে জীবিত উদ্ধারের পর লাম্পেদুসায় নেওয়া হয়েছে।বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীরা প্রায়ই উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে বিপজ্জনক ভূমধ্যসাগরীয় রুটে যাত্রা করেন। এতে বিভিন্ন সময়ে দুর্বল কিংবা ভঙ্গুর নৌকায় যাত্রা করা অভিবাসীরা ভূমধ্যসাগরে প্রাণ হারান।ইতালিতে ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো বলেছেন, ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলীয় রুটে সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৬৭৫ জন অভিবাসীর প্রাণহানি ঘটেছে।বুধবার সকালের দিকে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিমান লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে উল্টে যাওয়া একটি নৌকা ও পানিতে ভাসমান মরদেহ দেখতে পায়। এরপর সেখানে উদ্ধার অভিযান শুরু হয় বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ইতালির একটি সূত্র জানিয়েছে।উদ্ধার হওয়া অভিবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, তারা বুধবার ভোরের দিকে লিবিয়ার ত্রিপোলি থেকে দুটি নৌকায় যাত্রা শুরু করেছিলেন। এর মধ্যে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাই অন্য নৌকায় উঠে যান। পরবর্তীতে উত্তাল সমুদ্রে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায়।ওই নৌকায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নৌকার আরও অন্তত ১৭ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। ইতালির রেড ক্রসের কর্মকর্তা ক্রিস্টিনা পালমা এক ভিডিও বার্তায় বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিরা ‌‘‘ভালো’’ আছেন। তবে চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার আফ্রিকা থেকে সমুদ্রপথে অভিবাসীদের যাত্রা বন্ধ করার অঙ্গীকার করেছে। মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন পাস করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, বুধবারের এই ট্র্যাজেডি প্রমাণ করে, অবৈধ যাত্রা রোধ ও পাচারকারীদের দমনের কাজ জারি রাখা জরুরি।সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত, পরিবারে শোকের ছায়া
আমতলীতে বজ্রপাতে কৃষক নিহত, পরিবারে শোকের ছায়া

বরগুনার আমতলীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বেল্লাল খাঁন (৩০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রবিবার (০১ জুন) দুপুর Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ সারাদেশে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন অস্থায়ীভাবে ঝোড়ো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও Read more

নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল
নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক Read more

নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি
নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের আরও তিনটি নতুন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে একটি লবণাক্ততা সহনশীল, একটি উচ্চফলনশীল বোরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন