ভারতীয় কংগ্রেস ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আদালতে এমন অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে রাহুল গান্ধী জানান, বিজেপির দুই সংসদ সদস্য তাকে তার দাদি ইন্দিরা গান্ধীর মতো পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন।অভিযোগে বলা হয়, ২০২২ সালের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালীন বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে দেয়া রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে এই হুমকি এসেছে। ওই মন্তব্যে সুনাম ক্ষুণ্নের অভিযোগ এনে মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। গত ২৪ জুলাই হিন্দুত্ববাদী ওই মতাদর্শীর বিরুদ্ধে মন্তব্যের জেরে মামলায় জামিন পান কংগ্রেস নেতা।রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, ‘আদালতে আলাদা একটি আবেদন জমা দেয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। গত ১৫ দিন ধরে ভোট চুরির প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন রাহুল গান্ধী। এ সময় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী ও তার মধ্যে ‘হিন্দুত্ব’ শব্দ নিয়ে তর্ক-বিতর্ক হয়।’তিনি আরও বলেন, ‘একই সময়ে বিজেপির দুই সংসদ সদস্য তাকে সরে যেতে বলেন এবং হুমকি দেন যে, ভবিষ্যতে তিনি (রাহুল গান্ধী) তার দাদির মতো পরিণতি ভোগ করবেন। কংগ্রেস নেতাকে বড় সন্ত্রাসী বলেও উল্লেখ করা হয়।’তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা আদালতে বিচারাধীন। বর্তমানে রাহুল যে অবস্থান নিয়েছেন সেই কারণে তার ক্ষতি করা হতে পারে। আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং ১০ সেপ্টেম্বর আগামী শুনানি হবে নির্ধারণ করেছেন আদালত।সূত্র: এনডিটিভিএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় সবুজ হাওলাদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল চারটায় কুয়াকাটা পৌরসভার ২ নম্বর Read more

রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না: পুতিন
রাশিয়াকে সম্মান দিলে আর কোনো যুদ্ধ হবে না: পুতিন

রাশিয়াকে সম্মান দিলে ইউক্রেন যুদ্ধের পর আর কোনো নতুন সামরিক অভিযান চালানো হবে না বলে রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন মন্তব্য Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Read more

লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?
লিভার পরিষ্কার করার জন্য হারবাল পণ্য কি আসলেই কাজ করে?

লিভার ডিটক্স বা 'পরিষ্কারের' জন্য বাজারে নানা ধরনের হারবাল পণ্য পাওয়া যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই চোখে পড়ে এসব Read more

এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া
এবার দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষায় ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান-রাশিয়া

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় পাকিস্তান ও রাশিয়ার ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এসসিও সম্মেলনের ফাঁকে একটি বৈঠকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন