মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. সিয়াম (২৫)। তিনি মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আলী আকবর। সিয়াম ঢাকার বংশাল এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন।জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘুরতে গিয়ে শুক্রবার সকালে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা দৌঁড়ে গিয়ে দেখেন, একজন যুবক রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে আছেন। পাশে একটি দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল ছিল। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে পড়ে থাকা মরদেহ উদ্ধার করি। পরে তা হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আবু নাঈম সিদ্দিকী বলেন, ‘মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জামায়াত আমিরের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করবেন ঢাকায় সফররত পাকিস্তানি উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রোববার (২৪ Read more

মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা
মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধের চেষ্টা

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি ও গ্রামবাসীর উদ্যোগে নদী ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২০এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নের Read more

ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল
ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৭) ভারত থেকে ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চাল এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।শনিবার Read more

নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
নড়াইলের সাবেক এমপি কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

রাজধানী থেকে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর নিকেতন এলাকা থেকে Read more

জামায়াত-ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে, চ্যালেঞ্জে বিএনপি
জামায়াত-ইসলামী আন্দোলন শক্ত অবস্থানে, চ্যালেঞ্জে বিএনপি

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল-৫ (সদর) আসনের সমীকরণ ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মহানগর বিএনপির মধ্যে একাধিক গ্রুপে Read more

বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন
বেতন বৃদ্ধির দাবি করায় মিথ্যা মামলা ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

বেতন বৃদ্ধির দাবি করায় প্রতিশোধমূলকভাবে মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও দীর্ঘদিনের হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মেসার্স আর.কে এন্টারপ্রাইজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন