হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান চালিয়ে হোটেলটিকে জরিমানা আদায় ও সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (৫ নভেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের এআর কর্নার সংলগ্ন এই হোটেলে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।তিনি জানান, পুরান ঢাকার নান্না বিরানী হাউজে খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাচা মাংসের সাথে সংরক্ষণ করতো। অভিযানে এমন মাংস জব্দ করা হয়। এজন্য ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে। ভবিষতে এমন করলে হোটেলটি সিলগালা করা হবে। এছাড়াও ডাউলের মধ্য রঙ মেশানোর দায়ে এআর কর্ণারের ওয়ান স্টপ গ্রোসারি শপকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে জেলা আনসার ব্যাটেলিয়ানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি পরিচালক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে Read more

জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক
জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত : জবি অধ্যাপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ জুলাই সনদ সম্পর্কে কটাক্ষ করে বলেছেন, দেশকে আরেকটি মোল্লাতন্ত্রে Read more

সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত
সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

সিলেটের ওসমানীনগরের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার Read more

কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
কুয়াকাটা ফটোগ্রাফারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের পেশাদার ফটোগ্রাফার সংগঠনের নেতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে পর্যটকদের অটিজির Read more

অবশেষে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সাক্ষর
অবশেষে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি সাক্ষর

বেশ কিছুদিন ধরে দর কষাকষির পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মাঝে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ Read more

শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!
শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমছে না। যেখানে রোগী, সেখানেই দালাল হাজির হচ্ছে। দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন