সাধারণত আষাঢ়-শ্রাবণ মাস আসলে রাজধানী ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে চলে আসে। এই সময়টাতে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসা ঢাকার দেখা যায় অন্য এক রূপ। সেই ধারাবাহিকতায় আজও সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৮ আগস্ট) দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫। গতকাল বৃহস্পতিবার ১১৯ বায়ুমান নিয়ে ৮ম স্থানে ছিল ঢাকা। তবে আজ সকাল ১০টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯৩, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরটির বায়ুমান ১৬০, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা ও বাতাম এবং উগান্ডার কাম্পালা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৪, ১৫৪, ১২৫ ও ১২৪।বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার
নিলামে উঠেছে স্বর্ণের কমোড, প্রাথমিক মূল্য ১ কোটি ডলার

স্বর্ণ দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে মূল্যবান টয়লেট বিক্রির জন্য নিলামে উঠেছে। ব্রিটিশ বহুজাতিক কোম্পানি সোথবি শুক্রবার (৩ নভেম্বর) ঘোষণা করেছে, Read more

রাজধানীতে শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
রাজধানীতে শুক্রবার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আমাদের প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে মার্কেটে যেতে হয়। তবে রাজধানী ঢাকায় একেক দিন একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আজ Read more

অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা
মাদকাসক্ত ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করলেন বাবা-মা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা-মা। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে Read more

সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?
সকালে খালি পেটে মাঠা খাওয়া কি ভালো?

মাঠা আমাদের কাছে ব্রিটিশ আমল থেকেই একটি পরিচিত নাম। এটি এমন একটি পানীয়ের নাম যা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন