চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারের ঘটনায় চালককে শোকজ করেছে পৌরসভা কর্তৃপক্ষ।বুধবার (৭ আগস্ট) সময়ের কন্ঠস্বরে “ফটিকছড়িতে বিএনপির শোডাউনে সরকারি অ্যাম্বুলেন্স!” শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ে পৌরসভা কর্তৃপক্ষের। পরে সেই অ্যাম্বুলেন্সের চালক তৌহিদুল আলমকে শোকজ করে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখেছি। অ্যাম্বুলেন্সটি ভাড়ায় চালানোর সুযোগ থাকলেও কোনো রাজনৈতিক নেতা-কর্মী দলীয় পতাকা হাতে এটি ব্যবহারের সুযোগ নেই। এটি আমাদের দৃষ্টিগোচর হলে আমরা ইতিমধ্যে চালককে শোকজ করেছি।’এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার আলমগীর ‘জুলাই-আগস্ট বিজয় শোডাউনে’ সরকারি অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অ্যাম্বুলেন্সটি সাইরেন বাজিয়ে পুরো সদর এলাকায় ঘুরে, অথচ তাতে কোনো রোগী ছিল না। বরং সেটি ব্যবহৃত হয় রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে শোডাউনে। এতে বিস্মিত স্থানীয় বাসিন্দারা একে ‘সরকারি সম্পদের নগ্ন অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন।পৌর কার্যালয়ের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সরকারি অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগী পরিবহনের জন্য অনুমোদিত। অন্য কোনো কাজে ভাড়া দেওয়ার সুযোগ নেই।’ তিনি দাবি করেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সটি পৌরসভাকে দান করেছিলেন। এটি রেজুলেশনে স্পষ্ট উল্লেখ ছিলো কোন ভাবেই এটি ব্যক্তিস্বার্থে ব্যবহার করা যাবে না।পৌর সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে ফটিকছড়ি সরকারি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উপহার হিসেবে ক্রয়কৃত অ্যাম্বুলেন্সটি পৌরসভাকে হস্তান্তর করে। পরে পৌরসভা কর্তৃপক্ষ রেজুলেশন আকারে দানকৃত অ্যাম্বুলেন্সটি গ্রহণ করে। সেই অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য পৌরসভার মাস্টাররোল অনুযায়ী ১২ হাজার টাকা বেতনে একজন চালক নিয়োগ দেয় কর্তৃপক্ষ। অ্যাম্বুলেন্সটি পৌরসভায় হস্তান্তর করার পর থেকে গাড়িটি চালাচ্ছেন বলে দাবি করেন চালক তৌহিদুল আলম।জানা যায়, সংবাদ প্রকাশের পর গতকাল বুধবার বিকেল ৪ টার দিকে তড়িঘড়ি করে বিএনপির পক্ষ থেকে পৌরসভাকে অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ ৪ হাজার টাকা পরিশোধ করেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ভাড়া বাবদ বিএনপিকে কোনো রশিদ দেয়া হয়নি বলে জানান পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সবুজ কান্তি বড়ুয়া।এদিকে বিএনপির পক্ষ থেকে সেদিন অ্যাম্বুলেন্সে চিকিৎসক টিম ছিল বলে দাবি করা হলেও এই প্রতিবেদক বিবিরহাট বাসস্টেশনে শোডাউনে অ্যাম্বুলেন্সের সামনের আসনে উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর বিএনপির সদস্য মুনসুর আলম চৌধুরী, পিছনের সিটে পৌর বিএনপির সদস্য আব্দুর রহিম বাসেক ও বিএনপির সমর্থক জাফর চৌধুরীকে দেখতে পায়। এবং বিএনপির এক কর্মী তিনজন নেতাকর্মী থাকার বিষয়টি নিশ্চিত করেন। সে অ্যাম্বুলেন্সে বিএনপির এ তিন নেতা ছিলেন বলে সত্যতা নিশ্চিত করেন চালক তৌহিদুল আলম। তিনি বলেন, ‘রোগী পরিবহনের কথা বলে অ্যাম্বুলেন্সটি ভাড়া নেয় জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে দেখি অ্যাম্বুলেন্সটি কোনো রোগী নয়, বিএনপির শোডাউনে ব্যবহারের জন্য নেয়া হয়েছে। সেদিন অ্যাম্বুলেন্সটি প্রথমে ফটিকছড়ি পৌরসভা থেকে বাগানবাজার ইউনিয়ন। পরে বাগানবাজার থেকে জাফতনগরে মোহাম্মদ তকিরহাট ঘুরে বিকেলে পৌরসভায় ফেরত আসে বলে জানান অ্যাম্বুলেন্স চালক। তিনি আরও বলেন, যারা ভাড়া নিয়েছেন তারা গতকাল (বুধবার) বিকেল ৪ টার দিকে আমাকে গাড়িভাড়া বাবদ ৪ হাজার টাকা পরিশোধ করেন।’পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সবুজ কান্তি বড়ুয়া বলেন, ‘অ্যাম্বুলেন্সের চালক রোগী পরিবহনের কাজে যাচ্ছেন সেটি আমাকে জানিয়েছিলেন। তবে তিনি গাড়িটি নিয়ে রাজনৈতিক শোডাউনে যাচ্ছেন তা জানাননি।’পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী বলেন, ‘এ ঘটনায় পৌর প্রশাসক ও ইউএনও মহোদয় অ্যাম্বুলেন্স চালককে শোকজ করতে বলেছেন। তিনি ৩ কার্যদিবসের মধ্যে লিখিত উপস্থাপন করতে বলা হয়েছে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে
ভোলায় নারীকে হেনস্তা: বিএনপি নেতাসহ ৫ আসামি কারাগারে

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগ তুলে এক নারীকে গাছে বেঁধে, চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার Read more

জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া
জবি ছাত্রদল নেতা হাসিবের আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। সহপাঠী, Read more

বিচার ছাড়াই ৩০ বছর ধরে কারাগারে কনু মিয়া!
বিচার ছাড়াই ৩০ বছর ধরে কারাগারে কনু মিয়া!

হত্যা মামলায় বিচার হয়নি, সাজাও হয়নি। কেবল একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে মানসিক রোগী কনু মিয়ার কারাগারে কেটেছে টানা ৩০ বছর, Read more

জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

বিশ্বজুড়ে বারকিন ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সর্বপ্রথম তৈরি হওয়া বারকিন ব্যাগটি নিলামে বিক্রি Read more

খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম
খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া, চলছে কোরআন খতম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো টাঙ্গাইলেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি Read more

নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়
নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়

নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৭টি পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন