সময়ের কণ্ঠস্বর সংবাদ প্রকাশের পর বরগুনার আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক গাছ কাটার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে জলিল বেপারীকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট)  তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে, সময়ের কণ্ঠস্বরের খবরে প্রকাশ পায় পটুয়াখালী গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী মোঃ রুবেল হাওলাদার প্রভাব খাটিয়ে চুনাখালী বাজার স্লুইজগেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক মেহগনি, রেইন্টি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ জলিল বেপারীর কাছে এক লাখ টাকায় বিক্রি করেন। পরে জলিল ও তার সহযোগীরা গাছ কেটে সোমবার রাতে ট্রাকে করে সরিয়ে নেয়।ঘটনার পর মঙ্গলবার রাতে পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী আলমগীর হোসেন বাদী হয়ে রুবেল হাওলাদারকে প্রধান আসামি করে মোট ৬ জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করেন। এর পরই পুলিশ অভিযান চালিয়ে জলিল বেপারীকে গ্রেপ্তার করে।স্থানীয়দের দাবি, ‘সরকারি জমির গাছ কেটে বিক্রির সঙ্গে জড়িত মূল হোতা রুবেল হাওলাদারকেও দ্রুত আইনের আওতায় আনা হোক।’মামলার বাদী আলমগীর হোসেন বলেন, ‘সরকারি জমির গাছ কেটে বিক্রি করার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করতে পারলে আর কেউ এ ধরনের সাহস করবে না।’আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, জলিল বেপারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানাল আইএসপিআর
সাবেক সেনাসদস্যদের বিক্ষোভ নিয়ে যা জানাল আইএসপিআর

জাতীয় প্রেসক্লাব চত্বরে রোববার (১৮ মে) কতিপয় বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনাসদস্যরা তাদের চাকরিতে পুনর্বহাল, শাস্তি মওকুফ ও আর্থিক ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবি Read more

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক
ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

ডেনমার্কের স্বায়ত্বশাসিত প্রদেশ গ্রিনল্যান্ড দখলের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির জেরে সেখানে সেনা উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোপেনহেগেন। Read more

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৫৭ ড্রেজারসহ ২০ জন আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে Read more

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের Read more

স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, যা লিখেছেন পোস্টে
স্ট্যাটাস দিয়ে সাবেক এমপির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, যা লিখেছেন পোস্টে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা Read more

লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে: প্রেস সচিব
লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে: প্রেস সচিব

লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সোমবার (১৯ মে) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন