করোনা মহামারি, বন্যায়, যে কোন প্রাকৃতিক দুর্যোগে নিজের জীবনের কথা চিন্তা না করে এগিয়ে গিয়েছেন মানবিক কাজে, আজ সেই স্বেচ্ছাসেবক সজিব সাহায্যের জন্য অঝোরে কাঁদছেন। ভানবাসিদের ঘরে পৌছে দিতেন খাবার, এমনকি কেউ বিপদে পড়লে হাজার টাকার ফান্ডিং করে দাড়াতেন পাশে। গর্ভধারিনি মায়ের মরণব্যাধি কোলন ক্যান্সার হওয়ায় নিজের অর্জিত অর্থ শেষ করে অন্যের কাছ থেকে ধার দেনা নিয়ে সুস্থ করে তুলতে গিয়ে আজ নিঃস্ব জীবন পার করছেন সজিব। চিকিৎসায় ব্যায় হয় আনুমানিক ৮-১০ লাখ টাকা। সজিব সময়ের কন্ঠস্বরকে বলেন, মায়ের কোলন ক্যান্সার হওয়ার পর আমি পাগলের মতন হয়ে যাই। দিক বদিক ঘুরে টাকা জোগাড় করে জরুরি চিকিৎসা করাই। আমার অর্জিত অর্থ দিয়ে কিছুই হয়না চিকিৎসার। পরে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা নিয়ে মায়ের চিকিৎসা করাতে থাকি। এতে ৮-১০ লাখ টাকা ব্যায় হয়। আমি সকলের পাশে দাড়াতাম, আজ নিজেই নিঃস্ব হয়ে গেছি।তিনি আরও বলেন, অসহায়দের পাশে দাড়ালেও আজ আমার পাশে দেশের ভাইরাল মানবিকরা নাই। আমায় আপনারা সাহায্য করুন সহযোগীতা পাঠানো যাবে: বিকাশ, নগদ, রকেট:- 01922465886 (ছেলে)ডাচ বাংলা ব্যাংক এ্যাকাউন্ট নং- 2921580041298, নাম: Md. Sajeebur Rahman শাখা: খিলগাঁও, ঢাকা-1219।  পূবালী ব্যাংকে ACC No- 3555101206732, নাম: Md. Sajeebur Rahman, মেইন ব্রাঞ্চ, মতিঝিল, ঢাকা।সোনালী ব্যাংক এ্যাকাউন্ট নং-1622001007093, মিছেস নাছিমা বেগম , ব্রাঞ্চ কোড-16220, শাখা: সায়েদাবাদ ।ছেলের এমন অবস্থা দেখে সুস্থ হয়েও যেন শান্তিতে ঘুম ঘুমাতে পারছে না তার মা। কিভাবে কি করবেন নির্বাক হয়ে তাকিয়ে থাকেন মা। তিনি বলেন, আমি অসুস্থ হওয়ার পর মেয়ের মতন আগলে রেখেছে আমায়। রান্না করা, গোসল করা সহ সব কাজ ও একাই করেছে। কিভাবে টাকা জোগাড় করেছে জানতাম না। এখন মোটামুটি সুস্থ হয়েও যেন আমি অসুস্থ ছেলের চিন্তায়। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সমাজের বিত্তবানরা যদি আমায় সহযোগিতা করে তাহলে হয়ত ছেলে আমার স্বাভাবিক হবে। বিএনপির সক্রিয় কর্মী হওয়ায় বহু নির্যাতনের শিকার হতে হয়েছে সজিবের বাবাকে। তবে, ক্রান্তিলগ্নে দলের সহযোগিতা চান সজিবের পরিবার। প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে বহুদিন ঘুরলেও মেলেনি সুযোগ। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ঘুরে দাড়াতে পারে স্বেচ্ছাসেবক সজিবের জীবন। সজিবও ফিরতে চান আগের মতো মানবিক কার্যক্রমে।এসআর/হোসাইন সিপাহী 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওয়াশিংটনে ড্রোন ঠেকাতে লেজার প্রযুক্তি ব্যবহারের চিন্তা পেন্টাগনের
ওয়াশিংটনে ড্রোন ঠেকাতে লেজার প্রযুক্তি ব্যবহারের চিন্তা পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের রাজধানী -এর আকাশসীমায় সন্দেহজনক ড্রোন চলাচল বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় অত্যাধুনিক লেজার প্রযুক্তি ব্যবহারের কথা বিবেচনা করছে পেন্টাগন।মার্কিন প্রতিরক্ষা Read more

আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি
আইটেম গানে ছোটপর্দায় ঝলক দেখাবেন মাহি

 কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ ভালোবাসা না দিয়েই চলে গেছেন Read more

লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
লালমনিরহাটে আদালতে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাটের জর্জকোটে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব আত্নীয় স্বজনসহ অর্থের বিনিময়ে  চাকুরিতে নিয়োগ দেয়ার অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবি জানিয়ে Read more

ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি
ফেসবুক লাইভে মাদ্রাসা সুপারের কান্নাজড়িত আর্তনাদ, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী। ইতোমধ্যে একটি মসজিদসহ বহু বাড়িঘর Read more

ঝুঁকিপূর্ণ সেতুতে যাতায়াত, নাগরপুরে ২৪ গ্রামের মানুষের দুর্ভোগ
ঝুঁকিপূর্ণ সেতুতে যাতায়াত, নাগরপুরে ২৪ গ্রামের মানুষের দুর্ভোগ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কাওনহোলা এলাকায় একটি পাকা সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন