মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করার এক দিন পর কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপস করবে না। ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় এ কথা বলেন মোদি।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।নরেন্দ্র মোদি বলেন, কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত—ভারত প্রস্তুত।এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে।ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়, এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না।এরই মধ্যে গত ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপণ্য রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য। ট্রাম্প সরকারের নতুন শুল্কনীতি ভারতের এই খাতের ওপর বড় চাপ ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতের জ্বালানি আমদানি একান্তভাবে বাজার বাস্তবতা ও ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায় করা হয়। সেই বাস্তবতা অগ্রাহ্য করে একতরফা শুল্ক আরোপ করায় ভারতের গভীর হতাশা প্রকাশ করে মন্ত্রণালয় বলেছে, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে ভারত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন
বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের নাম পরিবর্তন

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে নামকরণ করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত Read more

জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে
জুলাইয়ে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় বদলি করা হয় ৫ চিকিৎসককে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিতে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার কারনে ৫ চিকিৎসককে বদলি করে দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাধীনতা Read more

মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
মোসাদের অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা Read more

রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের
রাবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সোহাগ ও আলজাবের

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি'র (রুরু) ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চ্যানেল ২৪'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাগ আলীকে সভাপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন