রাজধানীর সরকারি ৭ কলেজকে ৪টি স্কুলে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার। আজ সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, ৭ কলেজকে স্কুল অব সাইন্স, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, স্কুল অব বিজনেস স্টাডিজ, স্কুল অব ল অ্যান্ড জাস্টিস এই ৪টি ভাগে বিভক্ত করা হবে এবং আন্তর্জাতিক মানের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। স্কুল অব সাইন্সের অধীনে থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজ, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, সরকারি তিতুমীর কলেজ এবং স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের আওতায় কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ থাকবে। একজন প্রক্টরসহ সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় আন্দোলনে রাস্তায় নেমেছিল এই সাত কলেজের শিক্ষার্থীরা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আয়োজক নেপাল

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসর বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। তবে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে দশটি দলকে পেরোতে হবে Read more

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

নড়াইলে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের নেতা নিহত
নড়াইলে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ শেখ (৫০)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে খুলনা Read more

নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
নগর ভবনের সামনের সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে এবং সামনের সড়ক Read more

ক্ষমতা নিয়ে জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা: সাকি
ক্ষমতা নিয়ে জনগণের ওপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা: সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি বলেছেন,যিনি প্রধানমন্ত্রী হোন তার কাছে সব ক্ষমতা, আর সেই ক্ষমতা খাঁটিয়ে জনগণের প্রতি স্টিম Read more

সিংড়ায় গোডাউনে জ্বালানি তেল, জরিমানা
সিংড়ায় গোডাউনে জ্বালানি তেল, জরিমানা

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সাড়ে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন