অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সর্বশেষ লঙ্ঘন হিসেবে এই হামলার ঘটনা ঘটেছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানায়, শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইসরায়েলি অভিযানের লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস এলাকা, গাজা শহরের দক্ষিণ-পূর্বে জেইতুন মহল্লা এবং অবরুদ্ধ উপত্যকার আরও কয়েকটি আবাসিক এলাকা।খান ইউনিসে এক হামলায় একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক ফিলিস্তিনি ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন বলে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে।ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের জেইতুন এলাকার পূর্বাংশে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী দক্ষিণ ও উত্তর গাজার বিভিন্ন এলাকায় তিনজন ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি সৃষ্টি করছিলেন এবং তাদের মধ্যে একজন সামরিক সরঞ্জাম চুরি করছিলেন।তবে গাজার চিকিৎসা সূত্রের প্রতিবেদনের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করা ঘটনাগুলো একই কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।এদিকে গাজায় চলমান মানবিক সংকট আরও গভীর হয়েছে। শনিবার চরম শীতের কারণে সাত দিনের এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।মাহমুদ আল-আকরা নামের ওই নবজাতক মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় মারা যায়। দ্রুত তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে প্রয়োজনীয় জ্বালানি, আশ্রয় ও মৌলিক উপকরণের সংকট এই মৃত্যুর পেছনে বড় ভূমিকা রেখেছে বলে চিকিৎসা সূত্র উল্লেখ করেছে।চলমান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা ও মানবিক বিপর্যয়ের এসব ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ
ছোট্ট মেয়ের বিরল রোগের কথা জানালেন বাবা বরুণ

অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি নিজের দেড় বছরের কন্যা লারা সম্পর্কে খোলাখুলি কথা বলেছেন। ২০২৪ সালে লারার জন্মের পর থেকেই পরিবারে Read more

ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু
ম্যাচ চলাকালে বরিশালের ফিজিওর মৃত্যু

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা-বরিশালের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া Read more

এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান
এবার ভারতীয় কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করল পাকিস্তান

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার পাল্টা জবাবে এবার ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক ব্যক্তিকে বহিষ্কার করল Read more

গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
গোপালগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) এ তদন্ত কমিটি গঠন করা Read more

আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী
আনোয়ারায় এসএসসিতে চরম ব্যর্থতা, পাস করেনি দেড় হাজারের বেশি শিক্ষার্থী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফলাফল এসেছে হতাশাজনক। মোট ৫১৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৪৬৬ জন।গত বছর Read more

টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন