সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, ইমেইল ও কম্পিউটারের জন্য সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। কিন্তু দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার আশঙ্কা থাকে। তথ্য চুরির পর সেগুলো ফিরিয়ে দিতে অর্থও দাবি করে তারা।এবার এসব সমস্যার সমাধানে ক্রোম ব্রাউজারে নতুন নিরাপত্তাসুবিধা যুক্ত করছে গুগল।নতুন এ নিরাপত্তাসুবিধা গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের সহায়তায় চালু করা হবে। বর্তমানে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহারকারীদের শুধু দুর্বল পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করে থাকে। তবে নতুন সুবিধাটি চালু হলে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনে জটিল ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করে দেবে।শুধু তা-ই নয়, ব্যবহারকারীর সম্মতি নিয়ে নতুন পাসওয়ার্ড ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হবে। ফলে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, কোনো ওয়েবসাইটে লগইনের সময় দুর্বল বা হ্যাকড হওয়া পাসওয়ার্ড শনাক্ত হলে গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমে সেই পাসওয়ার্ডের বিকল্প দেখাবে ক্রোম ব্রাউজার। ফলে ব্যবহারকারী সহজেই দুর্বল পাসওয়ার্ড বদলে ফেলতে পারবেন। এ বছরের মধ্যেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে সুবিধাটি চালু করা হবে।গুগলের ক্রোম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পারিসা তাবরিজ বলেন, অনেকের কাছে পাসওয়ার্ড বদলানো বেশ বিরক্তিকর বিষয়। তাই এটি এড়িয়ে যান কেউ কেউ। ক্রোম ব্রাউজারের স্বয়ংক্রিয় পাসওয়ার্ড বদলে দেওয়ার সুবিধাটি নিরাপত্তা ও ব্যবহার যোগ্যতা, এই দুই দিক থেকেই কার্যকর হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে মাদকসহ আটক ২
ধামইরহাটে মাদকসহ  আটক ২

নওগাঁর ধামইরহাটে ২৬০পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজন মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার দক্ষিণ চকযদু এলাকার রাস্তায় Read more

সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে মুরাদুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে Read more

রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। Read more

৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু
৩ দিন বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

টানা ৩ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ভোলার ১০টি নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন