পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশী (৭৭) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কী কারণে তার উপর হামলা ও তার বাড়িতে তছনছ করা হয়েছে তা জানা যায়নি।আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, শিক্ষক জওহরলাল বসাক তুলশী তাঁর বাড়িতে একাকী থাকেন। তাঁর অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক তুলশী বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এ সময় আগে থেকে তাঁর বাড়িতে অবস্থান করছিলেন দু’জন দুর্বৃত্ত। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁর মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমীরাসহ আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক তুলশী।এ বিষয়ে জানতে চাইলে আহত জওহরলাল বসাক তুলশী বলেন, ‘আমি যখন বাসায় ঢুকি তখন দু’জন এসে আমাকে মুখ চেপে ধরে ছুরিকাঘাত করে। বাড়িঘরের সবকিছু তছনছ করেছে। আলমারী ভাঙছে। কিচ্ছু পায় নাই, এই তো। এর আগে কোনো চাঁদাও চায় নাই।’ তারা মুখোশ পড়া ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। আমি পুলিশের দ্বারা হ্যারেজমেন্ট হতে রাজী না। আমি অত সোজা না। আমার পুলিশ টুলিশ দরকার নাই। থাক, তোমারে রিপোর্ট করা লাগবে না।’প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বৃত্তদের চিনতে পেরেছেন, এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সারাদিন এই বিষয়টি চাপা পড়েছিল। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানা পুলিশ আহত শিক্ষকের বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘দুইজন ছিনতাইকারী শিক্ষক জওহরলাল বসাক তুলশী’র বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারী ও ওয়ারড্রপ ভেঙে তছনছ করে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও তিনি অভিযোগ দেননি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

খালেদা জিয়ার আগমন, বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশনা
খালেদা জিয়ার আগমন, বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশনা

চিকিৎসা শেষে আগামীকাল ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে Read more

সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে শালদহ নদে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (০৩ Read more

ছোট পর্দায় আজকের খেলা
ছোট পর্দায় আজকের খেলা

জিম্বাবুয়েতে আজ মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। এদিকে শেষ দিনে আজ লর্ডস টেস্ট অপেক্ষা করছে রোমাঞ্চ নিয়ে। একনজরে দেখে নিন টিভিতে Read more

জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস
জবিতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্টিট কানেক্টের যৌথ সহোযোগিতায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।বৃহস্পতিবার (৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন