গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে, সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার ঘটনায় দুই মাস আগে তাকে প্রত্যাহার করা হয়।আজ সোমবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।এতে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।এর আগে, চলতি বছরের আগস্টে নাজমুল করিম খানের কর্মস্থলে যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার ঘটনায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এরপর ১ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে আসার নির্দেশ দেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা
উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

জুলাই সনদ স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটাকে অনেক দূর এগিয়ে নিতে হবে মন্তব্য করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. Read more

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা
জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জীবননগর উপজেলায় অভিযান চালিয়েছেন।  রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‌‌‘‘বোর্ড অব পিসে’’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

সালথায় নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
সালথায় নাতনিকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (৩০ Read more

ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ
ভূঞাপুরে এক দশকের তথ্য বিভ্রাটের অবসান করলেন ইউএনও আবদুল্লাহ

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে পুরনো ও বিভ্রান্তিকর তথ্য দীর্ঘদিন রাখা হয়েছিল। এর ফলে অনলাইনে তথ্য খোঁজার সময় সাধারণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন