যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ দাবি করেছে, গত এক বছরে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউএসসিআইআরএফের একটি প্রতিনিধিদলের সফরের পর সংগঠনটি তাদের বার্ষিক প্রতিবেদনে এ দাবি করল। এতে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলার মধ্যে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা কমেছে। মার্কিন ফেডারেল সংস্থাটি প্রতিবেদন প্রকাশের বিষয়টি জানিয়ে ২১ জুলাই দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসে বিক্ষোভের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকার বিভিন্ন ধরনের সংস্কার, সংশোধনী ও সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব করলেও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্নিহিত উত্তেজনা এখনো রয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের দাবিতে যে বিক্ষোভ হয়েছে, তা সহিংস উপায়ে দমনের পর হিন্দু গোষ্ঠীগুলো তাদের সম্প্রদায়ের সদস্য ও মন্দিরের ওপর আক্রমণ ও ভাঙচুর বাড়ার দাবি করেছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে অসম্মানিত করার জন্য সহিংসতার মিথ্যা বা অসমর্থিত দাবি ছড়ানো হয়। শেখ হাসিনার বিদায়ের (৫ আগস্ট, ২০২৪) পর সহিংসতায় বহু হিন্দু নিহত হওয়ার খবর এলেও হত্যাকাণ্ডগুলোর পেছনে সম্ভবত ধর্মের চেয়ে রাজনৈতিক কারণ বেশি ছিল। আহমদিয়া মুসলিম সম্প্রদায় তাদের সম্পত্তিতে আক্রমণের তথ্য দিয়েছে। অন্যান্য ঘটনার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার অভিপ্রায় প্রকাশ করেছে। সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিয়মতান্ত্রিক চাপ সাধারণভাবে আরও বাড়তে থাকে। শেখ হাসিনার সরকারের জারি করা এক বিতর্কিত বিবৃতিতে যে ইঙ্গিত দেওয়া হয়, তাতে বলা হয়, দেশের খ্রিষ্টানরা বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ থেকে একটি ‘খ্রিষ্টান রাষ্ট্র’ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। গত নভেম্বরে পুলিশ হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ করার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করে। তাঁকে গ্রেপ্তারের পর তাঁর সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, ফলে একজন মুসলিম আইনজীবীর মৃত্যু হয়। প্রতিবেদনে আরও বলা হয়, মিয়ানমারের রাখাইনে ক্রমবর্ধমান যুদ্ধের ফলে নতুন করে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এক বছর ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে আসা মূলত মুসলিম রোহিঙ্গা শরণার্থীরা কক্সবাজারে তাদের শিবিরে গণপিটুনিসহ বিভিন্ন ধরনের গুরুতর হুমকির সম্মুখীন হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে জাতিসংঘের কাছে রাখাইন রাজ্যে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানায়, যাতে সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুত পুনর্বাসন ও সাহায্য পেতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি আঞ্চলিক শাখা ভারত, বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় অতিরিক্ত শক্তি সঞ্চয়ের পরিকল্পনা করছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!
প্রেমিকার ফোন ব্যস্ত পাওয়ায় গ্রামের বিদ্যুতের লাইন কেটে দিল প্রেমিক!

সিনেমার পর্দায় দেখা অতিমাত্রায় নাটকীয় প্রেম কাহিনি অনেক সময় বাস্তব জীবনেও প্রভাব ফেলে। আর যখন সেই প্রেম বাস্তবের মাটিতে যুক্তিবিহীন Read more

খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা

রান্নায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরা। জিরা কেবলমাত্র খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, পাশাপাশি এটি স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরা Read more

জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক
জাকসু নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব থেকে বিএনপিপন্থি ৩ শিক্ষক অব্যাহতি নিয়েছেন। তারা হলেন- অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক Read more

বিএনপির মনোনয়নবঞ্চিত নাইম মোস্তফার মনোনয়ন উত্তোলন
বিএনপির মনোনয়নবঞ্চিত নাইম মোস্তফার মনোনয়ন উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-(পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত জুলফার নাইম মোস্তফার পক্ষে তার অনুসারীরা মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। শনিবার Read more

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দিনমজুর আটক
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দিনমজুর আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনমজুরকে আটক করেছে Read more

পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন সৌম্য
পাকিস্তান সফর থেকেও ছিটকে গেলেন সৌম্য

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সৌম্য সরকার।বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন