ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন সুইসাইড ড্রোন ‘শাহেদ-১০৭’ উন্মোচন করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী সোমবার এই ড্রোন প্রকাশ্যে আনে।সোমবার (১৬ জুন) ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, শাহেদ-১০৭ একটি মানববিহীন আকাশযান (ইউএভি), যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে নির্মিত। এটি পিস্টন ইঞ্জিনচালিত এবং এক হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়তে সক্ষম।মেহের নিউজ জানিয়েছে, ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে। এর দীর্ঘ পাল্লা এবং নির্ভুলতা একে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকদের মতে, এই ড্রোনের ঝাঁক যদি একসঙ্গে ব্যবহার করা হয়, তবে তা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে।বিশেষজ্ঞদের ধারণা, শাহেদ-১০৭ ইরানের সামরিক প্রযুক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি এবং ভবিষ্যতের যুদ্ধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ড্রোনের উন্মোচন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে ইরান জানিয়েছে, শাহেদ-১০৭ কেবল প্রতিরক্ষামূলক কৌশলের অংশ হিসেবেই ব্যবহৃত হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ
মেন্ডিস ঝড়ে পাল্লেকেলেতে চাপে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের বোলাররা চাপে ফেললেও শেষ পর্যন্ত কুশল Read more

কাজ না করেও কাজ সম্পন্ন দেখিয়ে প্রকৌশলীর স্বাক্ষর, বিল তুলে নিলো ঠিকাদার
কাজ না করেও কাজ সম্পন্ন দেখিয়ে প্রকৌশলীর স্বাক্ষর, বিল তুলে নিলো ঠিকাদার

রাস্তার কাজ সম্পন্ন করেননি। কিন্তু সম্পন্ন দেখিয়ে স্বাক্ষর করে ঠিকাদারকে বিল উত্তোলন করার সুযোগ করে দিয়েছেন প্রকৌশলী। এমন অভিযোগে বাঁশখালী Read more

বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।সোমবার (১৪ Read more

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১
ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৪ নিখোঁজ ৪১

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে গেছে। ফেরিটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং এই ঘটনায় ৪৩ Read more

ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য
ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ইউপি সদস্য

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাচাঁতে গিয়ে Read more

জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা
জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল জেলার ১৫ শহিদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র ও আর্থিক অনুদানের ১০ লক্ষ টাকা করে মোট ১ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন