মৎস্য প্রজননে বাধা সৃষ্টি করছে গভীর সমুদ্রে চলমান অবৈধ ট্রলিং ফিশিং। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় এলাকার সাধারণ জেলেরা।রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় পটুয়াখালীর কুয়াকাটা চৌরাস্তায় ট্রলিং ফিশিং বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন স্থানীয় জেলে, মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা।এসময় বক্তারা জানান, মৎস্য প্রজননের মৌসুমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গভীর সমুদ্রে রাতদিন চলছে ট্রলার দিয়ে মাছ শিকার। ফলে প্রাকৃতিকভাবে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের হাজার হাজার ক্ষুদ্র জেলে পরিবার। তারা জানান, বড় বড় ট্রলারগুলো আইন না মেনে গভীর সাগরে মাছ ধরছে, যা ছোট জেলেদের জীবন-জীবিকার জন্য হুমকি। জরুরি ভিত্তিতে সরকারের হস্তক্ষেপ ও নিয়মিত নজরদারি দাবি করেছেন জেলেরা।এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ট্রলিংয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় বোট মালিকদের নোটিশ দিয়েছি। ইতোমধ্যেই তিনটি বোট জব্দ করে মামলা দেওয়া হয়েছে। কিন্তু তারা সমুদ্রে মাছ শিকার করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে একটি রিট করেছেন। আশা করছি খুব শীঘ্রই রিট আবেদন নিষ্পত্তি হয়ে যাবে। তারপর আমরা পুরোদমে ট্রলিং বন্ধের জন্য অভিযান শুরু করবো।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা
গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে Read more

সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
সাম্য হত্যাকাণ্ড: বৃহস্পতিবার ঢাবিতে শোক দিবস ঘোষণা, অর্ধ দিবস ক্লাস-পরীক্ষা বন্ধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইয়ার) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যর হত্যার ঘটনায় ঢাকা Read more

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ Read more

সুজনের দেবীগঞ্জ উপজেলা কমিটিতে সভাপতি রাজু সম্পাদক ওয়াসিম
সুজনের দেবীগঞ্জ উপজেলা কমিটিতে সভাপতি রাজু সম্পাদক ওয়াসিম

পঞ্চগড়ের দেবীগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে Read more

মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌপুলিশ, গ্রেপ্তার ২
মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌপুলিশ, গ্রেপ্তার ২

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজির সময় পুলিশের ওপর টেটা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় Read more

বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা
বাগেরহাটে ৪টি আসনে ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন