নওগাঁর ধামইরহাটে ট্রাক চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। টানা কয়েক দিনের চেষ্টায় চুরি হওয়া একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-১৯৮৬) উদ্ধার করা হয়। গত শনিবার ভোরে রাজধানীর গাবতলি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।রবিবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ওসি ইমাম জাফর।গ্রেফতার আসামিরা হলেন- উপজেলার দক্ষিণ চকযদু এলাকার আবদুল খালেকের ছেলে আবু ইউসুফ (২৪) ও জয়পুরহাট জেলার কালাই উপজেলার জাহিদুল ইসলামের ছেলে তাইফুল ইসলাম (৩৫)।ওসি আরও জানান, গত ১৯ জুলাই ভোর রাতে উপজেলার টিএন্ডটি এলাকা থেকে একটি ট্রাক চুরি হয়। পরে ট্রাকের মালিকের পক্ষে উপজেলার উত্তর চকযদু এলাকার রবিউল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৩। মামলার প্রেক্ষিতে ধামইরহাট থানার ওসির নেতৃত্বে এসআই মনিরুজ্জামানসহ ৪ জনের একটি টিম কয়েক দিনের অভিযানে ঢাকার গাবতলি এলাকার মধুমতী গ্যারেজ থেকে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত আসামি আবু ইউসুফকে উত্তরার দিয়াবাড়ি থেকে এবং তাইফুল ইসলামকে কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চুরির ঘটনার মামলা চলমান রয়েছে। এর সঙ্গে আরও জড়িতদের গ্রেফতারে থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও জানান ওসি ইমাম জাফর।ট্রাকের মালিক বগুড়া সদর এলাকার আলমগীর হোসেন জানান, ‘আমি চাকুরির পেনশনের টাকায় মাত্র ৯ মাস আগে ট্রাকটি কিনেছিলাম। এর মধ্যে চুরির ঘটনায় আমি দিশাহারা হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এবং থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে আমি চুরি যাওয়া ট্রাকটি ফেরত পেয়েছি। চুরির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার নয়, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পিটার হাস
কক্সবাজার নয়, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।মঙ্গলবার (০৫ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত হয়েছে Read more

ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে সিরিজ জয়ের সূচনা করলেন গিল

দিল্লি টেস্টে ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার ছিল। ম্যাচের গতিবিধি অনুযায়ী, বিশ্লেষকরা আগেই বলেছিলেন পঞ্চম দিনের প্রথম সেশনেই জয় তুলে Read more

বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত
বাংলাদেশিসহ সাত জনের মৃত্যুদণ্ড কার্যকর করল কুয়েত

হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৮
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭৮

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে Read more

কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ
কিছু ফোনের ডায়াল প্যাড পরিবর্তন না হওয়ার কারণ

গুগল ফোন অ্যাপে এসেছে বড় রকমের পরিবর্তন। বিশ্বজুড়ে কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপে হঠাৎ বদলে গেছে পুরো ইন্টারফেস। ‘মেটেরিয়াল থ্রি Read more

আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৬-১০টা ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের জাম্পারিং কাজ সম্পাদনের জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ৬-১০টা ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ বুধবার (১ এপ্রিল)।গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন