প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্যারিসের মেয়র অ্যানে হিদালগো বৈঠক করেছেন। বৈঠকে উভয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্রীড়া, সামাজিক উদ্যোগ এবং বিশ্বমানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাক্ষাৎকালে ২ নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক শরণার্থী সংকট; বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট সম্পর্কে ব্যাপক মত বিনিময় করেন।বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এ সময়ে অধ্যাপক ইউনূস বলেন, আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।অধ্যাপক ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায় উদ্যোগ রূপান্তর করতে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক; বিশেষত আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন।মেয়র হিদালগো এই সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, ‘আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করেছেন, এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরে বসবাসরত এক মিলিয়নের বেশি মানুষের জীবনমান উন্নয়নের আহ্বান জানান। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন যে একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাসহ তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন।অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য হলো বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করা এবং এর একটি স্থায়ী সমাধান খুঁজে পাওয়া।তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান, যা দুই দেশের মধ্যে মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় তৃতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, সড়কে বিক্ষোভ
ভোলায় তৃতীয় দিনের মত চলছে বাস ধর্মঘট, সড়কে বিক্ষোভ

ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে ধর্মঘট। বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ৫টি Read more

যশোরে বাসের ধাক্কায় একজন নিহত
যশোরে বাসের ধাক্কায় একজন নিহত

যশোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ১১ টার দিকে Read more

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনস্থ ১৪তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও Read more

‘খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার অবশ্যই দায় রয়েছে’
‘খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার অবশ্যই দায় রয়েছে’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের অবশ্যই দায় রয়েছে বলে মনে করেন আইন, বিচার Read more

এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি
এবার ভারতের ম্যাচে বাংলাদেশের আম্পায়ার, যে ব্যাখ্যা দিল বিসিবি

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন