বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই। আমাদের প্রজেকশনে আছে ১৮ হাজার মেগাওয়াট। আমরা আশা করছি, অনেকটা ম্যানেজ করতে পারবো। লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে।আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে আরও বলেন, গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় থাকবে। জ্বালানি আমদানি করতে পারবো। আমাদের বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে।উপদেষ্টা বলেন, এটা স্বল্পমেয়াদের সরকার। জ্বালানির সব কিছুতে অনেক সময় লাগে। এমন কিছু আমরা হাতে নেই না যা আমরা করতে পারবো না। আমরা অগ্রাধীকার নিয়েছি বকেয়া পরিশোধের। বিল পেমেন্ট না করলে কোন দেশ ব্যবসা করবে!তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমাতে হবে। লাইন লিকেজ ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা এলএনজি আমদানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করার সিদ্ধান্ত নিয়েছি।তিনি বলেন, প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এনেছি। তবে আগামী বছর তো বকেয়া দিতে হবে না। শুধু কারেন্ট পেমেন্ট দিতে হবে। আগামী বছর ভর্তুকি বাড়বে না বরং কমবে। আমরা গহ্বরে পড়েছিলাম সেখান থেকে উঠে আসার চেষ্টা করতেছি।সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, বিটে কেউ অংশ নেয়নি, মিনিস্ট্রিতে ফাইনাল এপ্রুভ হয়ে গেলে পুনরায় রি-টেন্ডার করা হবে। জ্বালানি তেলের মূল্য নির্ধারণ বিইআরসিকে দেওয়া হচ্ছে না কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চিন্তা করছি, মন্ত্রণালয় আছে, কারণ তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। আবার আপনারি বলতে পারেন তেলের দাম কমছে না কেন! এটার জন্য প্রতিবেশী দেশের দাম আর ভর্তুকির বিষয় থাকে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাদ্রাসাপাড়া রাবার ফ্যাক্টরী মোড় নামক স্থানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করছে (২৭ Read more

টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ
টাঙ্গাইলে মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

টাঙ্গাইল-ঢাকা যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র Read more

ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন
ভোলায় সিএনজি চালকদের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন

ভোলায়  সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকদের উপর জেলা প্রশাসনের দেওয়া শর্ত শিথিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা Read more

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন

জেলার কামারখন্দে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন