ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকা থেকে ১টি পিস্তলসহ ৩ ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সুজন (৩৫), মো. জাকির (৪৮) এবং মো. সোহাগ (২৪)। তারা সকলেই ভোলা সদর উপজেলার বাসিন্দা।পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে জেলার দৌলতখান উপজেলার চরবৈরাগী থেকে ৬টি রামদা, ১টি ছুরি এবং ২টি মেটাল স্টিকসহ আরও ৫ জনকে আটক করা হয়। তারা হলেন- মো. আল আমিন (৪০), শাহ আলী (৬০), হানিফ ফরাজী (৬১), শামসুদ্দিন (৪৮) এবং আব্দুল হক (৫৬)। তারা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতরা সক্রিয় ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবত চরবৈরাগী এবং তৎসংলগ্ন চরে স্থানীয় মানুষ ও জেলেদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম করতেন।পরে জব্দকৃত অস্ত্র ও আটককৃত ডাকাতদের ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪
ফিশিং ট্রলার থেকে ইয়াবাসহ আটক ৪

কক্সবাজার টেকনাফের সাবরাং সাগর উপকূলীয় এলাকায় মাদক বিরোধী একটি অভিযান চালিয়ে মাছ শিকারে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার থেকে দুই লাখ Read more

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী
সারোয়ার তুষারের সঙ্গে অডিওর কথা স্বীকার করলেন এনসিপি নেত্রী

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি নেতা সারোয়ার তুষারের সঙ্গে এক নারীর কথোপকথোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই অডিওতে নারী কণ্ঠটি Read more

আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!
আইপিএলকেও বিদায় বলছেন কোহলি!

ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডে ফরম্যাটে এখনো খেলছেন তিনি। তবে এই সংস্করণেও হয়তো আগামী Read more

সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ
সোহাগ হত্যার বিচার দাবিতে গাজীপুরে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের কাশিমপুর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ Read more

মায়ের লাশ মর্গে, বাবা-মেয়ে হাসপাতালে
মায়ের লাশ মর্গে, বাবা-মেয়ে হাসপাতালে

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন