জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের কাশিমপুর শাখার আয়োজনে ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ জুলাই) রাত ৮ ঘটিকায় মহানগরীর কাশিমপুরের কফিলউদ্দিন আহমদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় নৃশংসভাবে যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, অবিলম্বে দোষীদের সাজা নিশ্চিত করতে হবে। একটি দলকে ইঙ্গিত করে বক্তারা বলেন, এ দেশ থেকে সৈরাচার সরকার যেভাবে বিতারিত করা হয়েছে, এই হত্যাকাণ্ডের কঠোর বিচার না হলে আপনাদেরকেও বিতারিত করতে দিধা করবে না ছাত্র জনতা।বক্তারা আরো বলেন, ২৪-এর যোদ্ধারা ঘরে ফেরেনি, তারা এখনো মাঠে আছে। দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস
তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস

নতুন বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে Read more

‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই’
‘তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই’

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। শুনানি শেষে দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও Read more

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়
ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে Read more

কোহলির নামে থানায় অভিযোগ
কোহলির নামে থানায় অভিযোগ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক Read more

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা আজ শেষ হচ্ছে। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে Read more

একই কবরে একাধিক লাশ দাফনের বিধান
একই কবরে একাধিক লাশ দাফনের বিধান

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শব্দের অর্থই হচ্ছে শান্তি; শান্তি এর মধ্যেই রয়েছে। তবে সমাজের কিছু মানুষের ব্যবহার এর চিত্র বদলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন